চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:55 অপরাহ্ন 09, এপ্রিল 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রিন্স ফিলিপের ছবি, বৃদ্ধ ও স্মৃতিময় মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর।

শুক্রবার সকালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বিষয়টি বাকিংহাম প্যালেস ঘোষণা করেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে: ‘‘অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ মারা গেছেন। আজ সকালে উইন্ডসর ক্যাসলে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।’’

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রিন্স ফিলিপকে ‘সতর্কতাস্বরূপ’ লন্ডনের সপ্তম কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেসময় বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে বলেছিল চিকিৎসকের পরামর্শে তাকে ভর্তি করা হয়। কয়েক দিন ধরে তিনি অসুস্থ বোধ করছিলেন। তবে এ অসুস্থতার সঙ্গে করোনাভাইরাস সম্পর্কিত নয়। তিনি হাসপাতালে ভালো বোধ করছেন। ধারণা করা হচ্ছে, তিনি আরও কয়েক দিন হাসপাতালে থাকবেন।

গত মাসে প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রিন্স ফিলিপ ও রানী এলিজাবেথ টিকা নিয়েছেন। তাদের সেবায় নিয়োজিত চিকিৎসকই টিকা দিয়েছেন। এ ছাড়া করোনার শুরু থেকেই তারা উইন্ডসরে রয়েছেন। খুব অল্পসংখ্যক কর্মকর্তা কর্মচারী তাদের সঙ্গে রয়েছেন। এ ব্যবস্থাকে এইচএমএস বাবল বলা হচ্ছে।

১৯৫২ সালে রানী দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ সিংহাসনে আরোহণের পর ২০১৭ সালের আগস্টে অবসর নেওয়ার আগ পর্যন্ত নৌবাহিনীর সাবেক কর্মকর্তা প্রিন্স ফিলিপ ২২ হাজার ২১৯টি একক সরকারি কর্মসূচিতে অংশ নেন। রয়্যাল মেরিনসহ ৭৮০টির বেশি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক, প্রেসিডেন্ট অথবা সদস্য প্রিন্স ফিলিপ ৬৩৭ বার বিদেশ সফর করেছেন এবং প্রায় সাড়ে পাঁচ হাজার বক্তব্য দিয়েছেন।

১৯২১ সালে জন্মগ্রহণ করেন প্রিন্স ফিলিপ। ১৯৪৭ সালে রাজকন্যা দ্বিতীয় এলিজাবেথকে বিয়ে করেছিলেন প্রিন্স ফিলিপ। রানী এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের ঘরে চার সন্তানসহ আট নাতি-নাতনি রয়েছেন।

Tags: প্রিন্স ফিলিপ
Previous Post

দুর্দান্ত সময়ে প্রিয়াঙ্কা, এবার বাফটার মঞ্চে

Next Post

মৃত্যুর মিছিল থামানোর সমাধান সর্বাত্মক লকডাউন

Next Post
করোনা ভাইরাসের জীবাণু সংক্রমণের ছবি, বিশ্বজুড়ে মহামারি পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যুর মিছিল থামানোর সমাধান সর্বাত্মক লকডাউন

বিএনপি নেতা লন্ডনে অবস্থান করছেন, ছবি তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনের নেতৃত্বকে খুশি করতে আইসোলেশন থেকে হাঁক-ডাক ছাড়ছে বিএনপি: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT