চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রমিকদের নিরাপত্তায় কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:40 পূর্বাহ্ন 09, এপ্রিল 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
পোশাক কারখানায় শ্রমিকরা কাজ করছেন, করোনার প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা থেকে শ্রমিকদের নিরাপদ রাখতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরো নিষ্ঠার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

বৃহস্পতিবার রাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা এবং শ্রমিকদের করোনা সচেতনতা বৃদ্ধিতে করণীয় শীর্ষক এক ভার্চুয়াল সভায় তিনি এই নির্দেশ দেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক মালিক এবং  স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কারখানাগুলোতে শিফটিং ব্যবস্থা নিশ্চিত করতে, শ্রমিকদের মাস্ক পরা এবং শারীরিক দুরত্ব বজায় রেখে উৎপাদন অব্যাহত রাখতে দুটি অধিদপ্তরের কর্মকর্তাদের কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ মোকাবিলায় শ্রম মন্ত্রণালয় সারা দেশে মাঠ পর্যায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গত বছর যে ২৩টি কমিটি গঠন করা হয়েছিল তারা আইএলও এর সহযোগিতায় আমাদের তৈরি করা পেশাগত স্বাস্থ্য সুরক্ষা নির্দেশিকা এবং সচেতনতা বৃদ্ধিমূলক পোস্টার কারখানা পর্যায়ে বিলি করছে। এর সাথে শ্রমিকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা করে শ্রমঘন এলাকায় মাইকিং এর ব্যবস্থা করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তাগিদ দেন তিনি।

শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম এর সঞ্চালনায় ভার্চুয়াল সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রেজাউল হক, সাকিউন নাহার বেগম, ড. সেলিনা আক্তার, জেবুন্নেছা করিম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর মহাপরিদর্শক মো.নাসির উদ্দিন আহমেদ এবং শ্রম অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আব্দুর লতিফ খান, মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং  কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

Tags: করোনাকলকারখানাশ্রম মন্ত্রণালয়শ্রমিক
Previous Post

সেনাপ্রধানের সাথে ভারতের সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

Next Post

স্বাস্থ্যবিধি মেনে ১৩ এপ্রিল পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা

Next Post
শপিংমলে মানুষজন স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যবিধি মেনে ১৩ এপ্রিল পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা

বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রতিবাদী পোস্টার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হেফাজত ইসলামকে 'জঙ্গী সংগঠন' ঘোষণার দাবিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT