চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউ ইয়র্কে তিন নারীকে হত্যার পর যুবকের আত্মহত্যা

শাহ ফারুক রহমান by শাহ ফারুক রহমান
1:46 অপরাহ্ন 07, এপ্রিল 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নিউ ইয়র্কে তিন নারী হত্যার পর যুবকের আত্মহত্যা, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিন নারীকে হত্যার পর আত্মহত্যা করেছে এক যুবক।

মঙ্গলবার ব্রুকলিনে মর্মান্তিক এই ঘটনা ঘটে।আত্মহত্যাকারী যুবকের ৯ বছর বয়সী সন্তান ৯১১ থেকে পুলিশকে ফোন করে এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করেছে।

নিউ ইয়র্ক পুলিশ জানায়, ব্রুকলিনের স্যাটার এভিনিউর ভ্যানডাইক হাউসের একটি বাড়ির ৪র্থ তলা থেকে ৪৫ বছর বয়সী এক নারী ও তার ২০ ও ১৭ বছর বয়সী দুই মেয়ের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বাড়িটিতে পৌঁছানোর পর তারা আরও একটি কল পান। পরে পাশের একটি বাড়ির ওয়াক ওয়েতে আরও এক যুবকের লাশ পাওয়া যায়। তার নাম জোসেফ মেক্রিমন বলে জানা যায়। ৪৬ বছর বয়সী জোসেফ নিহত নারীর বয়ফ্রেন্ড বলে জানা গেছে। ৯ বছর বয়সী শিশুটি তাদের সন্তান বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

পুলিশ ধারণা করছে, তিন জনকে হত্যার পর জোসেফ নিজেই আত্মহত্যা করেছে। বাড়িটিতে ৯ বছর বয়সী শিশুটির জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন এই হত্যাকাণ্ড ঘটে।

নিউইয়র্ক পুলিশ জানায়, ৯ বছর বয়সী শিশুটি বাসার ক্লোজেটে বসে পুলিশকে কল দিয়েছিল। তবে শিশুটি ঘটনা প্রত্যক্ষ করেছে কিনা তা নিশ্চিত করেনি পুলিশ।

Tags: আত্মহত্যানিউ ইয়র্কযুক্তরাষ্ট্র
Previous Post

হেফাজতের নৈরাজ্য রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে: ওবায়দুল কাদের

Next Post

শিশুদের ওপর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ট্রায়াল স্থগিত

Next Post
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের সিরিঞ্জ ও ভ্যাকসিনের বোতল. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের ওপর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ট্রায়াল স্থগিত

রাম গোপাল ভার্মার বিভিন্ন ছবি, দর্শকদের মুগ্ধতা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাম গোপাল ভার্মার যে পাঁচ ছবিতে মুগ্ধ দর্শক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT