চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলকে উড়িয়ে রিয়ালকে সেমির দরজায় নিলেন ভিনিসিয়াস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:35 পূর্বাহ্ন 07, এপ্রিল 2021
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল ও লিভারপুলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুদল বিশ্বের অন্যতম সেরা দুই লিগের বর্তমান চ্যাম্পিয়ন। মুখোমুখি হয়েছিল ইউরোপ সেরার মঞ্চে। ইংলিশ প্রিমিয়ার লিগের সেই জায়ান্ট লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রাখল লা লিগার মাদ্রিদরাজা রিয়াল।

আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে প্রতিযোগিতাটির সর্বোচ্চবারের (১৩) মুকুটধারী রিয়াল।

জিনেদিন জিদানের মুখে চওড়া হাসি আনা গোলের দুটি করেছেন ভিনিসিয়াস জুনিয়র, একটি গোল মার্কো আসেনসিওর। আর ইয়ূর্গেন ক্লপের জন্য মূল্যবান একটি অ্যাওয়ে গোল এনে দিয়েছেন মোহামেদ সালাহ। যা ফিরতি লেগে ১৪ এপ্রিল ঘরের মাঠ অ্যানফিল্ডে খানিকটা সুবিধা দেবে অলরেডদের।

লিভারপুলকে ২০১৭-১৮ মৌসুমের ফাইনালে এমন ৩-১ গোলে হারিয়েই টানা তৃতীয় শিরোপা জিতেছিল রোনালদো-জিদান জুটির রিয়াল। সেই স্মৃতি ফেরানোর ম্যাচে ২৭ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। টনি ক্রুসের বাড়ানো বলে গোলের খাতা খোলেন ভিনিসিয়াস।

নয় মিনিটি পর ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ম্যাচের ৩৬ মিনিটে দ্বিতীয় গোলটি আনেন আসেনসিও। তাতে জোড়া গোলে এগিয়ে মধ্যবিরতিতে যায় বার্নাব্যুর রাজারা।

মধ্যবিরতির পর ফিরে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় লিভারপুল। ৫১ মিনিটে তুলে নেয় গোল। সালাহর জাল খুঁজে নেন।

ম্যাচের ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করে অবশ্য অতিথিদের আশার পাল ফুটো করে দেন ভিনিসিয়াস। বলের যোগানদাতা ছিলেন লুকা মদ্রিচ। ওই গোলে ৩-১ স্কোরে মাঠ ছাড়ে রিয়াল।

Tags: ক্লপচ্যাম্পিয়ন্স লিগ-২০২১জিদানভিনিসিয়াসরিয়াললিড স্পোর্টসলিভারপুল
Previous Post

এক অন্যরকম মানুষের গল্প

Next Post

মিরকাদিম পৌর মেয়রের বাসভবনে ‘বিস্ফোরণ’ দগ্ধ ১৩

Next Post
বিস্ফোরণে দগ্ধ একজন ব্যক্তি, মিরকাদিম পৌর মেয়রের বাসভবনে ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরকাদিম পৌর মেয়রের বাসভবনে ‘বিস্ফোরণ’ দগ্ধ ১৩

ম্যানসিটি খেলোয়াড়রা গোলের উদযাপন করছে, ডর্টমুন্ড গোলরক্ষক পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রুইন-ফোডেনের গোলে ডর্টমুন্ডকে হারাল ম্যানসিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT