চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার হাউজ অব কমন্সে আগামী ১৯ এপ্রিল বাজেট ঘোষণার সম্ভাবনা

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
11:39 পূর্বাহ্ন 03, এপ্রিল 2021
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
কানাডার হাউজ অব কমন্সে বাজেট ঘোষণা সংক্রান্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ১৯ এপ্রিল ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এ বাজেট পেশ করবে সরকার। হাউজ অব কমন্স এ প্রশ্নোত্তর পর্বে প্রথা মেনে বাজেট ঘোষণার সম্ভাব্য এ তারিখ ঘোষণা করেন তিনি।

গত বছর ২০ মার্চ বাজেট ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে দেন সাবেক অর্থমন্ত্রী বিল মরনো। কারণ, করোনাভাইরাস মহামারির কারণে সে সময় বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে সরকার কানাডা ইমার্জেন্সি রেসপন্স বেনিফিট, কানাডা রিকভারি বেনিফিটের মতো কর্মসূচিতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছে। এর ফলে বাজেট ঘাটতি ৩৮২ বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে বলে ধারণা দিয়েছেন পার্লামেন্টারি বাজেট কর্মকর্তা ইভস জিরুক্স। তবে জনস্বাস্থ্য বিধিনিষেধে পরিবর্তন আনার ফলে কর্মসংস্থান ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হলে ঘাটতির পরিমাণ ৪০০ বিলিয়ন ডলারও হতে পারে বলে সতর্কবাণী উচ্চারণ করেছেন এ বাজেট কর্মকর্তা।

মহামারির কারণে বিপদগ্রস্ত নারীদের শ্রমশক্তিতে ফিরিয়ে আনার বিষয়ে বাজেটে বিস্তারিত পরিকল্পনা থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। সেই সঙ্গে চাইল্ড কেয়ারসহ অর্থনৈতিক পুনরুদ্ধারের বিস্তারিত পরিকল্পনাও বাজেটে থাকবে বলে জানান তিনি।

করোনাভাইরাসের কারণে ব্যয় বিষয়ক সংক্ষিপ্তসার ২০২০ সালের নভেম্বরে জানিয়েছিলেন ফ্রিল্যান্ড। কানাডার অর্থনৈতিক পুনরুদ্ধার যে ২০২১ সালের মাঝামাঝি সময় ছাড়া শুরু হবে না সেই সতর্কবাণীও সে সময় উল্লেখ করেন তিনি।

ফ্রিল্যান্ড বলেন, সামাজিক কর্মসূচিতে ব্যাপক হারে ব্যয় ও আগামী তিন অর্থবছরে ১০০ বিলিয়ন ডলার প্রণোদনা প্যাকেজের অর্থই হলো ঘাটতির পরিমাণ মহামারি পূর্ববর্তী অবস্থায় ফিরতে অন্ততপক্ষে ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

অন্যদিকে কানাডায় আবার নতুন করে করোনার প্রকোপ বেড়ে চলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন করে সবাই কে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিধিনিষেধ মেনে চলার আবার ও পরামর্শ দিয়েছেন।

গতবছর কানাডায় সর্বপ্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ব্রিটিশ কলম্বিয়াতে। সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৯০ হাজার ৬ শত ৪ জন, মৃত্যুবরণ করেছেন ২৩ হাজার ৮জন এবং সুস্থ হয়েছেন ৯ লাখ ১৬ হাজার ৪২২ জন।

Tags: বাজেট ঘোষণা
Previous Post

হেফাজত, মৌলবাদ এবং করণীয়

Next Post

ইটালিতে আবারও তিন দিনের লকডাউন

Next Post
A woman with blonde hair looking at a closed shop window with metal shutters. Channel i News - চ্যানেল আই নিউজ

ইটালিতে আবারও তিন দিনের লকডাউন

বাংলাদেশের একজন কর্মকর্তা বিআরটিএ বিষয়ক আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT