চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:38 পূর্বাহ্ন 08, ডিসেম্বর 2016
in আন্তর্জাতিক
A A

সংবিধান সংস্কারের গণভোটে বিপুল ব্যবধানে হারার পর প্রতিশ্রুতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি।

ইতালিয়ান পার্লামেন্টে বাজেট বিল পাস হওয়া পর্যন্ত দায়িত্ব পালনের জন্য রেনজিকে বলেছিলেন দেশটির প্রেসিডেন্ট সার্গিও মাত্তারেলা। সেই কথা রেখেই সিনেট ২০১৭-র বাজেট পাস করার পর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন রেনজি।

পরবর্তী নির্বাচনের আসা পর্যন্ত একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারে প্রেসিডেন্ট মাত্তারেলা বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন।

তত্ত্বাবধায়ক সরকার গঠনের আগ পর্যন্ত রেনজি ‘তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী’ হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংবিধান সংস্কারের প্রস্তাবের ওপর গণভোটের ফল ঘোষণার পর রোববার রাতে এক সংবাদ সম্মেলনে ফলাফলের সম্পূর্ণ দায় তিনি নিজের কাঁধে নেন। বলেন, ‘না’ ভোটের প্রচারকদের এখন তাদের বক্তব্যের পক্ষে স্পষ্ট প্রস্তাবনা দেয়া দরকার।

ইতালির রাষ্ট্রীয় গণমাধ্যম রাই-এ প্রকাশিত ফল অনুসারে, ৪২-৪৬ শতাংশ মানুষ সংবিধান সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। অন্যদিকে ৫৪-৫৮ শতাংশ ভোট পড়েছে ‘না’ বা সংস্কারের বিপক্ষে।

তবে আনুষ্ঠানিক ভোটগণনার প্রথম পর্যায়ের ফলাফলে এই ব্যবধান আরও অনেক বড়। ওই ফল অনুসারে, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৯-৪৩ শতাংশ এবং ‘না’ ভোট ৫৭-৬১ শতাংশ।

Tags: ইতালিপদত্যাগ
Previous Post

চট্টগ্রামে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানে তিনজন আটক

Next Post

তামিলনাড়ুতে জনপ্রিয়তার তুঙ্গে ‘আম্মা’ ফ্যান

Next Post

তামিলনাড়ুতে জনপ্রিয়তার তুঙ্গে ‘আম্মা’ ফ্যান

বিধ্বস্ত পাকিস্তানি উড়োজাহাজে ছিলেন গায়ক জুনায়েদ জামশেদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT