চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যাশিত সহজ জয়ে শুরু চট্টগ্রাম ও ঢাকা মেট্রোর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:22 অপরাহ্ন 25, মার্চ 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ ও ঢাকা মেট্রো। চার ম্যাচের দুটির ফল নির্ধারণ হয়ে গেছে চতুর্থ দিনের সকালেই। রাজশাহীকে ৮৮ রানে হারিয়েছে চট্টগ্রাম। অপর ম্যাচে বরিশালকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে মেট্রো।

হোম গ্রাউন্ডে বরিশালের দ্বিতীয় ইনিংস ২০৮ রানে থামলে মেট্রোর লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩৭। ১১.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় তারা।

বরিশাল-২৪১ ও ২০৮; ঢাকা মেট্রো-৪১৩ ও ৩৭/২

জাহিদুজ্জামান খান ১৫ ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মার্শাল আইয়ুব ১ রানে অপরাজিত থাকেন। আনিসুল ইসলাম ১০ ও শামসুর রহমান শুভ ৪ রান করে আউট হন। দুটি উইকেটই নিয়েছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে চট্টগ্রামের দেয়া ২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিক দল গুটিয়ে যায় দুইশর আগেই। ৯ উইকেট হারিয়ে ১৯৪ রানের বেশি তুলতে পারেনি তারা। চোটের কারণে রাজশাহীর শেষ ব্যাটসম্যান আসাদুজ্জামান পায়েল ২২ গজে নামতে পারেননি।

চট্টগ্রাম-২৮৭ ও ১৪৭; রাজশাহী ১৫২ ও ১৯৪/৯

জুনায়েদ সিদ্দিকী ৬৮ রানে অপরাজিত থাকেন। সঙ্গীর অভাবে দলকে আরও দূরে টেনে নিতে পারেননি এ টপঅর্ডার ব্যাটসম্যান। জুনায়েদের ১৬৩ বলের লড়াকু ইনিংসে ছিল ৫টি চারের মার।

মেহেদী হাসান চারটি ও মোহাম্মদ ইরফান তিন উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন হাসান মুরাদ ও ইয়াসির আলি।

Tags: চট্টগ্রামঢাকা মেট্রোলিড স্পোর্টস
Previous Post

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী: গাজীপুরে কনসার্ট মাতাবেন জেমস

Next Post

শুক্র-শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে কিছুসময় যান চলাচল বন্ধ থাকবে

Next Post
রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল কিছু সময় বন্ধ রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্র-শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে কিছুসময় যান চলাচল বন্ধ থাকবে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অগ্নিকাণ্ডের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে রোহিঙ্গারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT