চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌলবাদের বিরুদ্ধে আরেকবার মুক্তিযুদ্ধের ঘোষণা চাই

জেবুন্নেসা চপলা by জেবুন্নেসা চপলা
2:16 অপরাহ্ন 25, মার্চ 2021
in মতামত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্মান্ধতা, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা নিপাত যাক স্বাধীন বাংলাদেশের মাটি থেকে। বাংলাদেশে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলন জোরদার হোক। মৌলবাদের উত্থানের ভয়াবহতা সারা বিশ্বের জন্য আজ সবচেয়ে বড় মনুষ্য সৃষ্ট দুর্যোগ এবং আজকের সভ্যতা ঝুঁকির সম্মুখীন। যেভাবে চলছে তাতে বাংলাদেশ খুব শীঘ্রই এর ভয়াবহতা প্রত্যক্ষ করার দ্বারপ্রান্তে। তাই আসুন সকলে অকুতোভয় হয়ে মৌলবাদের বিরুদ্ধে অবস্থান নেই। মনে রাখবেন আমাদের আজকের প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের আলোর মশাল।

স্বাধীনতার ৫০ বছরে, স্বাধীনতার মাসেই যখন আমার দেশের ভিন্ন ধর্মাবলম্বী ভাই-বোনদের বসত ভিটা ছেড়ে পালিয়ে যেতে হয় অজানা, অনিশ্চিত গন্তব্যে এবং মানবেতর জীবনযাপন করতে হয় স্বাধীন দেশে, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুকে অসম্মান এর মুখোমুখি হতে হয়, সেই স্বাধীনতা দিবস ঘটা করে উদযাপনের মধ্যে কোনো সুখ এবং অর্থ খুঁজে পাই না।

ধর্মের নামে বৈষম্য, ঘৃণা ও সহিংসতার রাজনীতি ও সংস্কৃতি দূর হোক বাংলার মাটি থেকে। সকল মুসলমানরা মৌলবাদী নয়। বাংলাদেশের ধর্মনিরপেক্ষ, উদারপন্থী মুসলমানেরা মৌলবাদীদের বিরুদ্ধে আর একবার মুক্তিযুদ্ধের ঘোষণা দেবে সেই দিনের প্রতীক্ষায় রইলাম।

ধর্মীয় আগ্রাসন এবং সকল প্রকার বৈষম্য দূর হোক, সংখ্যালঘু মানুষেরা, আদিবাসীরা, খেটে খাওয়া মানুষের জীবনে মুক্তি আসুক। আরো মুক্তমনা আত্মার জন্ম হোক বাংলার ঘরে ঘরে। ৭১ এর মৃতদেহের গন্ধ এখনো বাতাস থেকে মুছে যায়নি এরই মধ্যে ‘জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরোনো শকুন’। স্বাধীনতা– আমাদের প্রিয় মানুষদের রক্তে কেনা এক অমূল্য উপহার। আমি একজন প্রবাসী মা। প্রবাসে বেড়ে উঠা আমার কচি কচি শিশুগুলোকে কেমন করে শেখাবো এই শকুনিরা এখনো কেন রক্ত পিপাসু? ৩০ লক্ষ মানুষের রক্ত শুষে নিয়েও এরা তৃপ্ত নয় আজও।

বীভৎস, ভয়ঙ্কর শকুনিগুলো আরো রক্ত ঝরাবে। বাচ্চাগুলোকে কি শেখাবো? কেমন করে শকুনিদের হাত থেকে লাল-সবুজ পতাকাকে বাঁচাতে হবে? স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আসুন সকলে মিলে ধর্মান্ধতা, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কেমন করে আগামীতে যুদ্ধ চালিয়ে যাবো পৃথিবীর বিভিন্ন প্রান্তে তা নিয়ে সোচ্চার হই।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: মুক্তিযুদ্ধমৌলবাদীস্বাধীনতার সুবর্ণজয়ন্তী
Previous Post

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

Next Post

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী: গাজীপুরে কনসার্ট মাতাবেন জেমস

Next Post
জেমস গানের পরিবেশনা, গিটার বাজাচ্ছেন, মঞ্চে পারফর্মিং. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী: গাজীপুরে কনসার্ট মাতাবেন জেমস

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রত্যাশিত সহজ জয়ে শুরু চট্টগ্রাম ও ঢাকা মেট্রোর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT