চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম-মিঠুন ঝলকে বাংলাদেশের লড়াইয়ের পুঁজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:54 পূর্বাহ্ন 23, মার্চ 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল ব্যাট হাতে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডানেডিনে চরম ব্যাটিং ব্যর্থতার পর ক্রাইস্টচার্চে এসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লড়াইয়ে তামিম ইকবালের দল পেয়েছে  লড়াকু পুঁজি। ৭৮ রানের ইনিংস খেলে ভিত গড়ে দেন অধিনায়ক। মোহাম্মদ মিঠুনের দুর্দান্ত ফিনিশিংয়ে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে টাইগাররা তুলেছে ২৭১ রান।

মিঠুন ৫৭ বল খেলে ৭৩ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ছয়টি চার ও দুই ছক্কা।

হ্যাগলি ওভালে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নামা তামিম ফিফটি পেরিয়ে সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন। ৭৮ করার পর রানআউটের শিকার হন টাইগার ওপেনার।

অবশ্য ফিফটির মাধ্যমে তামিম নাম লিখিয়েছেন অসাধারণ এক মাইলফলকে। ওয়ানডেতে পেয়েছেন ৫০তম ফিফটির দেখা।

আজও শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। ম্যাট হেনরির বলে রানের খাতা খোলার আগেই আউট হন লিটন দাস। তিনে নামা সৌম্য সরকার শুরুতে ধুঁকলেও তামিমের সঙ্গে জুটি জমিয়েছিলেন দারুণ।

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যান ব্যাটিং করছে, দর্শকরা মাঠে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় উইকেটে ৮১ রানের জুটিই পথ দেখায় বাংলাদেশকে। ৩২ রান করে সৌম্য উইকেট বিলিয়ে আসেন। বাঁহাতি স্পিনার মিশেল স্যান্টনারের বলে স্টাম্পড হলে ভাঙে জুটি।

তামিম যখন বোলারদের উপর চড়াও হবেন তখনই রানআউটের শিকার হন। বাঁহাতি ওপেনার ১০৮ বলে খেলেন ৭৮ রানের ইনিংস। মারেন ১১টি চার।

মুশফিকুর রহিমকে (৩৪) ফিরিয়ে দ্বিতীয় শিকারের দেখা পান স্যান্টনার। তাতে ভাঙে চতুর্থ উইকেটে ৫১ রানের জুটি।

মিঠুনের সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের জুটিও জমে ওঠে। পঞ্চম উইকেটে আসে ৪১ বলে ৬৩ রান। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন দুজন। ২৪৭ রানের মাথায় কাইল জেমিসনের বলে ক্যাচ দেন মাহমুদউল্লাহ (১৬)।

শেখ মেহেদী হাসান ৫ বলে ৭ রান করে ট্রেন্ট বোল্টের বলে আউট হন। হাসান মাহমুদের জায়গায় একাদশে সুযোগ পাওয়া মোহাম্মদ সাইফউদ্দিন ৪ বলে ৭ রান করে থাকেন অপরাজিত।

Tags: তামিমতামিমের ফিফটিদ্বিতীয় ওয়ানডেমিঠুনলিড স্পোর্টস
Previous Post

কণ্ঠশিল্পী বিউটির পাশে গাজীপুরের মেয়র

Next Post

রোহিঙ্গা ক্যাম্পের আগুনে শিশুসহ ৭ জনের মৃত্যু

Next Post
রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবার, হতাহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পের আগুনে শিশুসহ ৭ জনের মৃত্যু

দুজন নারী ও একজন পুরুষের আবেগপূর্ণ সাক্ষাৎ, কান্নার মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে এক গৃহবধুকে গলা কেটে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT