চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর প্রতি সহিংসতারোধী চুক্তি থেকে সরলো তুরস্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 22, মার্চ 2021
in আন্তর্জাতিক
A A
তুরস্কের নারীর অধিকার সমর্থনে নারীরা রাস্তায় প্রতিবাদে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীদের সুরক্ষার জন্য করা একটি আন্তর্জাতিক চুক্তি থেকে তুরস্ককে প্রত্যাহার করেছেন দেশটির রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান। শনিবার ভোরে জারি করা রাষ্ট্রপতির একটি ডিক্রির মাধ্যমে তিনি এই চুক্তি থেকে সরে আসেন।

এই ঘটনা পুরো দেশকে হতভম্ব করেছে। বর্তমানে তুরস্ক উচ্চ পর্যায়ের ঘরোয়া সহিংসতা ও নারীদের হত্যার আবর্তে ঘুরপাক খাচ্ছে।

২০১১ সালে প্রথম দেশ হিসেবে তুরস্কই ইউরোপ কনভেনশন কাউন্সিলে স্বাক্ষর করে যেটা নারীর বিরুদ্ধে সহিংসতা এবং ঘরোয়া সহিংসতা রুখতে করা হয়েছিল। তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলের নামে সেটার নাম রাখা হয়েছিল ইস্তাম্বুল কনভেনশন।

এরদোগান কেন এই চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিলেন সেটা এখনও পরিষ্কার নয়। তবে তুরস্কের নারী অধিকার রক্ষীরা এই সরে আসার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে, কিছু রক্ষণশীলদের যুক্তি এতে ঐতিহ্যবাহী পারিবারিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হবে।

এই চুক্তি নিয়ে জনবিতর্ক শুরু হয় আগস্টে, যখন ধর্মীয় ও রক্ষণশীল দলগুলো এই সম্মেলন পারিবারিক মূল্যবোধকে হ্রাস করছে এবং এলজিবিটিকিউ সম্প্রদায়ের পক্ষে ওকালতি করছে উল্লেখ করে তার বিরুদ্ধে তীব্র তদবিরের প্রচেষ্টা শুরু করে।

তবে এরদোগানের মন্ত্রিসভা নিশ্চিত করেছে যে, এই চুক্তি থেকে সরে আসার মানে ঘরোয়া সহিংসতা এবং নারীদের অধিকার নিয়ে নিয়মকানুন থেকে পিছিয়ে আসা নয়।

দেশিটির ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল পলিসি মিনিস্টার জেহরা জুমরুট সেলসুক টুইটারে বলেন: আমাদের বর্তমান আইন ও বিশেষ করে সংবিধানে এখনও নারী অধিকার নিয়ে আমাদের নিশ্চয়তা থাকছে। আমাদের বিচার ব্যাবস্থা যথেষ্ট গতিশীল ও শক্তিশালী, যেন প্রয়োজন হলেই নতুন আইন প্রচলন করা যায়।

নারীদের দলের একটি জোট বলেছে: প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমে এই কনভেনশন থেকে বেরিয়ে যাওয়া দু:স্বপ্নের মতো, আর এভাবে এই সম্মেলন থেকে সরে এসে সরকার ঘোষণা দিয়ে দিলো যে তারা আর নারীদের সহিংসতা থেকে রক্ষা করবে না। এতে করে হত্যা, অপব্যবহারকারী ও ধর্ষকরা আরও শক্তিশালী হবে।

সহিংসতার কারণে নারী মৃত্যুর আলাদা কোনো তথ্য নেই তুরস্ক সরকারের কাছে। কিন্তু বেসরকারি একটি নারী অধিকার দলের মতে, ২০২১ সালেই তুরস্কে নির্যাতনে ৭৮ জন নারী মৃত্যুবরণ করেছে।

Tags: তুরস্কনারীরিসেপ তাইয়েপ এরদোগান
Previous Post

জাতীয় স্মৃতিসৌধে বিদ্যা দেবী ভান্ডারির শ্রদ্ধা

Next Post

দলীয় শৃঙ্খলা না মানলে কাউকেই ছাড় দেয়া হবে না: কাদের

Next Post
বাংলাদেশের একজন রাজনীতিবিদ সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দলীয় শৃঙ্খলা না মানলে কাউকেই ছাড় দেয়া হবে না: কাদের

জলিলের নতুন লুকের ছবি, ফ্যাশন ও স্টাইলের প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নেত্রী দ্য লিডার’ এ আরো একবার নতুন লুকে জলিল!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT