চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রক্ত জমাটের সঙ্গে ভ্যাকসিনের সংযোগ খুঁজছে গবেষকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:03 অপরাহ্ন 20, মার্চ 2021
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিজ্ঞানীরা বেশ কয়েকটি সম্ভাবনার অনুসন্ধান করছেন যা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণের পরের কয়েকদিনে বা সপ্তাহে গ্রহীতাদের মস্তিস্কে অত্যন্ত বিরল রক্ত জমাট বাঁধার অন্তত ১৮টি ঘটনাকে ব্যাখ্যা করতে পারবে।

ইউরোপীয় বিশ্লেষকরা একটি তত্ত্ব সামনে এনেছেন যে এই ভ্যাকসিনের ফলে অল্প কিছু ক্ষেত্রে একটি অ্যান্টিবডি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। অন্যরা এখনো বোঝার চেষ্টা করছে যে এর সঙ্গে জন্মনিয়ন্ত্রণ পিলের কোনো সম্পর্ক আছে কিনা।

কিন্তু অনেক বিজ্ঞানীরা বলছেন, কোনো নির্দিষ্ট প্রমাণ নেই এবং এটি পরিস্কার নয় যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন এমন কোনো কিছু ঘটাতে পারে কিনা বা কেন পারে যেখানে অন্যান্য ভ্যাকসিন দিয়েও করোনাভাইরাসের একই অংশকে টার্গেট করা হয়েছে।

বিরল রক্ত জমাট বাঁধার ঘটনাটি নারীদের মধ্যেই দেখা গেছে আর তার বেশিরভাগই দেখা গেছে ইউরোপে। দুটি ঘটনা দেখা গেছে ভারতে।

ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) বলেছে,  প্রাথমিক পর্যালোচনা বলছে এই ভ্যাকসিন রক্ত জমাট বাঁধার সামগ্রিক ঝুঁকির সঙ্গে সম্পর্কযুক্ত নয়। তবে এটি সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রোম্বোসিস (সিভিএসটি) হিসাবে পরিচিত মস্তিষ্ক থেকে রক্তবাহী স্থানে রক্ত জমাট বাঁধার বিরল ঘটনাগুলির সাথে সম্পর্ককে অস্বীকার করেনি।

জার্মানি ও নরওয়ের যেসব জায়গায় এসব ঘটনার তথ্য পাওয়া গেছে সেখানকার গবেষকরা এই সপ্তাহে অনুমানে (হাইপোথেসিস) জানিয়েছেন যে, এই ভ্যাকসিনের ফলে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ফলে শরীরে অ্যান্টিবডি তৈরি হয় আর তাতেই রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটতে পারে।

নরওয়ের অসলো ইউনিভার্সিটি হসপিটালে তিনজন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে যাদের রক্ত জমাট বেধে গেছিলো। সেখানকার প্রফেসর পল আন্দ্রে হোলমি বলেন, আমরা আবিষ্কার করেছি যেটা আমাদের রোগীদের ক্লিনিকাল অগ্রগতি বিশ্লেষণ করতে পারে।

তবে এসব অনুসন্ধান প্রাথমিক বলেই সতর্কবার্তা দেন হোলমি। বলেন, যেসব গবেষণা হবে এটা কেবল তার শুরু। তার অনুমানকে সমর্থন করে এমন কোনো তথ্যও তিনি দেননি।

জার্মানির গ্রিফসওয়াল্ড ইউনিভার্সিটি ক্লিনিকের গবেষকদের একটি দলও একই উপসংহারে এসেছেন। তাদের মতে, যদি এটা সঠিক প্রমাণিত হয় তাহলে পরিস্থিতি উন্নয়নের কোনো পথও থাকবে।

ইএমএ’র গবেষকরা বৃহস্পতিবার বলেন, ভ্যাকসিনের সঙ্গে রক্ত জমাট বাঁধার কোনো সম্পর্ক আছে কিনা নাকি হঠাৎই এমন ঘটছে তা জানার জন্য তারা বেশ কিছু অনুসন্ধান পরিচালনা করছেন।  বেশিরভাগ ক্ষেত্রে কমবয়সী নারীদের মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে।

তবে সিভিএসটির সঙ্গে গর্ভাবস্থা ও মুখে খাওয়া জন্মনিয়ন্ত্রণের সম্পর্ক আছে।  ইএমএ’র সেফটি কমিটির প্রধান সেবাইন স্ট্রস বলেন, আমরা ভবিষ্যতে যা নিয়ে অনুসন্ধান চালাবো তার একটি এটি।

ইএমএ এটাও অনুসন্ধান করছে যে যাদের রক্ত বাঁধার সমস্যা দেখা দিচ্ছে তারা আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কিনা বা যখন ভ্যাকসিন দেয়া হচ্ছিলো তখন আক্রান্ত ছিলেন কিনা।

বিশ্বের ৭০ টি দেশে বর্তমানে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রে এখনও অনুমোদন পায়নি এই ভ্যাকসিন।

Tags: অ্যাস্ট্রাজেনেকাকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভ্যাকসিন
Previous Post

‘নির্বাচক’ আব্দুর রাজ্জাককে বিকেএসপির বন্ধুদের সংবর্ধনা

Next Post

মাস্ক পরতে বলায় পৌরকর্মীকে পেটালেন এক নারী

Next Post
পৌরকর্মীকে মারধর করছেন এক নারী, মাস্ক পরতে বলায়. Channel i News - চ্যানেল আই নিউজ

মাস্ক পরতে বলায় পৌরকর্মীকে পেটালেন এক নারী

করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্যকর্মীরা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শর্ত সাপেক্ষে বিদেশি নাগরিক ঢুকতে দেবে চীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT