চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ মুজিব ছিলেন অসামান্য রাজনৈতিক ও বিপ্লবী নেতা: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:27 অপরাহ্ন 19, মার্চ 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেখ মুজিবের ওপর বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাশিয়ার প্রকৃত বন্ধু ছিলেন জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভি লাভরফ বলেছেন তিনি ছিলেন অসামন্য রাজনৈতিক ও বিপ্লবী নেতা।

আজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার তৃতীয় দিনের অনুষ্ঠানে ধারণ করা ভিডিও বার্তায় এ কথা বলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

সের্গেই ভি লাভরফ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কথা বলতে সুযোগ করে দেয়াটা আমার জন্য দারুণ সম্মানের। রাশিয়া স্মরণ করছে শেখ মুজিবুর রহমানকে। তিনি ছিলেন অসামন্য রাজনৈতিক ও বিপ্লবী নেতা। তার দেশের মানুষের স্বাধীনতা ও শান্তির জন্য তিনি লড়াই করে গেছেন। শেখ মুজিব ছিলেন রাশিয়ার প্রকৃত বন্ধু।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের সফলতাকে আমরা স্বাগত জানাই। আপনাদের দেশ ভালো করছে এবং ক্রমাগত উন্নতি করছে। আন্তর্জাতিক সম্প্রদায়েও তা আলোচনা হচ্ছে। বৈশ্বিক সমস্যা দারিদ্র্য ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও ঢাকা কাজ করছে।’

বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় রাশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার বলেও উল্লেখ করেন সের্গেই ভি লাভরফ। এ সময় তিনি রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশের চলমান প্রথম নিউক্লিয়ার বিদ্যুৎ প্রকল্পের বিষয়টিও উল্লেখ করেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাশিয়া বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক রাজনৈতিক আলোচনা চালিয়ে যেতেও প্রস্তুত। বাংলাদেশ-রাশিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আমি সন্তুষ্ট।’

Tags: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
Previous Post

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী কাল

Next Post

দেশের সর্ববৃহৎ মিডিয়া প্রফেশনাল আড্ডা অনুষ্ঠিত

Next Post

দেশের সর্ববৃহৎ মিডিয়া প্রফেশনাল আড্ডা অনুষ্ঠিত

শহীদ মিনারে ছাত্রলীগের মারামারি, দুই যুবক মুখোমুখি, masks পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ মিনারে ছাত্রলীগের মারামারি: নেপথ্যে সম্মেলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT