চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটি জয়ের খোঁজে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:43 অপরাহ্ন 19, মার্চ 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা টুর্নামেন্টের ট্রফির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে নিউজিল্যান্ডকে নাস্তানাবুদ করার ইতিহাস আছে। আছে কিউইদের হোয়াইটওয়াশ করার স্মৃতিও। বিদেশের মাটিতেও জয় আছে তাদের বিপক্ষে। কিন্তু সফর যখন ভেট্টরি-কেয়ার্নস-ম্যাককালামদের দেশে, কী তাদের বিপক্ষে, কী তাদের উত্তরসূরি উইলিয়ামসন-গাপটিল-বোল্টদের বিপক্ষে, কিউই মাটিতে জয়ের স্মৃতি নেই বাংলাদেশের। কোনো ফরম্যাটেই নেই। এবার সেই খরা ঘোচাতে বদ্ধপরিকর সফররত টাইগাররা।

সাকিব আল হাসান তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে সফরে যাননি। সফরে যাওয়া ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ফিরে আসবেন টি-টুয়েন্টিতে না খেলেই। এই দুই বিচ্ছেদ বাদে শক্তিশালী এক দল নিয়েই নিউজিল্যান্ড গেছে বাংলাদেশ।

নিউজিল্যান্ডে ওয়ানডেতে তামিম, টি-টুয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে দুই ফরম্যাটে তিনটি করে ছয় ম্যাচ খেলবে সফরকারীরা। যেখানে ব্যাটিং-আক্রমণাত্মক বা পেস-স্পিন আক্রমণে, দারুণ এক ভারসাম্যের স্কোয়াড সাজিয়ে গেছে টাইগাররা। নিজেদের প্রস্তুতি সেরেছে করোনাকালের কঠোর কোয়ারেন্টাইন বিধি অনুসরণ করেই।

নিউজিল্যান্ডে এবার জিততে চায় লাল-সবুজরা। জয়ের সংকল্প মাঠে অনূদিত করার পালা যখন, তখন ডানেডিনে শনিবার বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। খেলা মাঠে গড়াবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

তিন সংস্করণ মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে ২৬ ম্যাচ খেলে জয়হীন বাংলাদেশ। আরেকটি ম্যাচের আগেরদিন টাইগার অধিনায়ক তামিম জানালেন, বোলিং ইউনিট শক্তিশালী রাখার কথা। পেস বোলিং আক্রমণ এবার ভালো অবস্থায় আছে বলে মনে করছেন দলপতি।

পেস বোলারদের জন্য আদর্শ দেশ নিউজিল্যান্ড। বাংলাদেশের জন্য বড় হুমকি হতে পারে কিউই পেস আক্রমণও। বাংলাদেশও হুংকার দিতে চায় পেস দিয়েই। তামিম যখন স্বীকৃত পাঁচ বোলার নিয়ে খেলার কথা বলেছেন সংবাদ সম্মেলনে, যার তিন থেকে চারজন পেস করতে পারবে, তখন ধরে নেয়াই যায় টাইগারদের পাল্টা আক্রমণ ভাবনা।

সঙ্গে ব্যাটিংয়ে তো নেতৃত্ব দিতে হবে অভিজ্ঞ এ বাঁহাতিকেই। প্রথম ম্যাচ থেকেই দলের ভালো করার লক্ষ্যের কথা জানিয়েছেন তামিম। বলেছেন প্রস্তুতি যা নিয়েছি, তাতে আমরা সন্তুষ্ট। কিন্তু পুরো জিনিসটা তো মাঠে বাস্তবায়ন করা আসল ও গুরুত্বপূর্ণ, অধিনায়ক তাকিয়ে সেদিকে।

তামিম জানিয়েছেন, বাংলাদেশ বেছে নেবে আক্রমণাত্মক কৌশল। ভয়-ডরহীন ক্রিকেট খেলতে চাওয়ার আশা দলের। অধিনায়ক মনে রাখছেন অতীতে কিউই মাটিতে রেকর্ড ভালো নয় নিজেদের, তাই কিছুটা ভিন্ন কৌশলে সাফল্য আনতে চান। সেজন্য মূল দায়িত্বটা দিচ্ছেন বোলিং বিভাগকে। আশা, দারুণকিছু করে দেখাবেন মোস্তাফিজ-সৌম্যরা।

স্বাগতিকদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন চোটে পুরো ওয়ানডে সিরিজেই নেই। প্রথম ওয়ানডেতে নেই দেশটির ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক ও মিডল অর্ডারের ভরসা রস টেলর। নেতৃত্ব বর্তেছে টম ল্যাথামের কাঁধে। যিনি নিজের শততম ওয়ানডেতে নামার অপেক্ষায়।

বাংলাদেশকে প্রাপ্য সম্মান জানালেও ল্যাথাম আশাবাদী নিজেদের জয়ের ব্যাপারে। অভিজ্ঞদের পাশাপাশি দলের নতুন মুখদের কাছে পারফরম্যান্স চাচ্ছেন তিনি। বলেছেন, দুদল অনেকবার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ এমন এক দল যারা শেষপর্যন্ত লড়ে যায়। সেসব মাথায় রেখে প্রস্তুত নিউজিল্যান্ডও।

বাংলাদেশ-নিউজিল্যান্ডের সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগের অংশ। জানুয়ারিতে ঘরের মাঠে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০তে উড়িয়ে ৩০ পয়েন্ট জমিয়ে ফেলেছে টাইগাররা। নিউজিল্যান্ড এখনও কোনো পয়েন্ট যোগ করতে পারেনি! সুপার লিগে যে শনিবারই প্রথম ম্যাচ খেলতে নামছে তারা।

নিউজিল্যান্ড নিশ্চিতভাবেই চাইবে পূর্ণ পয়েন্ট তুলতে, আর বাংলাদেশ চাইবে পয়েন্ট বাড়াতে। এখন অপেক্ষা মাঠে ব্যাট-বলের লড়াইয়ে কে বাজিমাত করতে পারে দেখার।

Tags: তামিমল্যাথামসৌম্য
Previous Post

গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৮

Next Post

৪২ লাখ খরচ করেও এলিনা শাম্মীর আক্ষেপ নেই!

Next Post
এলিনা শাম্মীরের ছবি, বাংলাদেশি নারী, পোষাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

৪২ লাখ খরচ করেও এলিনা শাম্মীর আক্ষেপ নেই!

শাল্লায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে যুবলীগের বিক্ষোভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাল্লায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT