চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ মিনারে শ্রদ্ধা ও হাইকোর্টে জানাজা শেষে নোয়াখালীতে হবে মওদুদ আহমদের দাফন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 পূর্বাহ্ন 19, মার্চ 2021
in রাজনীতি
A A
নোয়াখালীতে মওদুদ আহমদের দাফনের জন্য মানুষের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ রাখা হলে সর্বস্তরের মানুষ মরহুমকে শ্রদ্ধা জানান।

শহীদ মিনার থেকে সকল ১০টায় হাইকোর্ট প্রাঙ্গণে নামাজের জানাজা শেষে নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে সকাল ১১ টায় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টারে করে নিজ জেলা নোয়াখালী নিয়ে যাওয়া হবে। নোয়াখালী বসুরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলা মাঠে নামাজের জানাজা শেষে পারিবারিক করব স্থানে বাবা মা’র কবরের পাশে দাফন করা হবে।

বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হবে ব্যারিস্টার মওদুদের মরদেহ। এরপর রাত ১০টার দিকে ঢাকার অ্যাপোলো হাসপাতালের হিমঘরে রাখা হয়।

১৬ মার্চ শারীরিক অসুস্থ নিয়ে সিঙ্গাপুরের মাউন্ড এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের।  সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় চলতি সপ্তাহে তার শারীরিক অবস্থার অবনতি হয়, ফুসফুসে পানি জমে গিয়েছিলো।

ব্যারিস্টার মওদুদ আহমেদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী (১৯৮৮-১৯৮৯)। এর আগে উপ-রাষ্ট্রপতি, উপ-প্রধানমন্ত্রী (১৯৭৬-১৯৭৮ এবং ১৯৮৭-১৯৮৮) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। অষ্টম জাতীয় সংসদে আইন ও বিচার বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী ছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। বর্তমানে তিনি বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য।

 

Tags: ব্যারিস্টার মওদুদ
Previous Post

করোনায় বিশ্বজুড়ে মৃত্যু ২৭ লাখ ছাড়ালো

Next Post

ইইউ দেশগুলোতে আবারও শুরু হচ্ছে অক্সফোর্ড ভ্যাকসিন দেয়া

Next Post
বাংলাদেশে করোনাভ্যাকসিন গ্রহণের জন্য নারীর টিকা নেওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ইইউ দেশগুলোতে আবারও শুরু হচ্ছে অক্সফোর্ড ভ্যাকসিন দেয়া

ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষ, চালকসহ নিহত ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT