চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুনামগঞ্জের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:15 অপরাহ্ন 18, মার্চ 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ওবায়দুল কাদের সুনামগঞ্জের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় যারা জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে তিনি নিজ দপ্তরে ব্রিফিংকালে একথা বলেন।

দেশ নাকি কঠিন সমস্যার মধ্য দিয়ে চলছে, বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন প্রকৃতপক্ষে দেশ নয়, কঠিন সমস্যার মধ্য দিয়ে চলছে বিএনপির রাজনীতি।

বিএনপির রাজনীতি এখন জনমানুষের আস্থা ও বিশ্বাসের শেকড় থেকে বিচ্ছিন্ন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা গনতন্ত্রের কথা মুখে যতই বলুক তারাই গনতন্ত্রের এগিয়ে যাওয়ার পথকে বাধাগ্রস্ত করছে নানা কৌশলে।

বিএনপি নেতাদের কেউ কেউ বক্তব্য প্রদানের নামে প্রকাশ্যে হুমকি দিচ্ছে, রাজশাহীতে তাদের একনেতা আরেকটি ১৫ আগস্ট ঘটানোর হুমকি প্রসঙ্গে ওবায়দুল কাদের বিএনপি’র কাছে জানতে চেয়েছিলেন এ বক্তব্য দলীয় বক্তব্য কি না? কিন্তু বিএনপি নেতারা জবাব না দিয়ে মৌনতা অবলম্বন করে প্রকারান্তরে দলীয় সমর্থনের বিষয়টিই স্পষ্ট করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য দিবালোকে হত্যার হুমকি বিএনপির ফ্যাসিবাদি রাজনৈতিক চরিত্রেরই বহিঃপ্রকাশ।

এ হুমকি আবারও তাদের হত্যা ও খুনের রাজনীতির পরিচয়কে স্পষ্ট করেছে, এবং স্পষ্ট করেছে ১৫ ও ২১ আগষ্ট হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

সাক্ষাত শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন ভারত ও বাংলাদেশের সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ।
ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়েও কথা হয় বলে জানান মন্ত্রী।

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের কৃত্রিম দেওয়াল রচিত হয়েছিলো উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন দীর্ঘসময় পর শেখ হাসিনা সরকার প্রথম মেয়াদে দায়িত্ব গ্রহণের পর সম্পর্কের নতুন সেতুবন্ধ রচিত হয়।

ওবায়দুল কাদের বলেন, দীর্ঘদিনের সীমান্ত চুক্তিসহ ছিটমহল বিনিময় ছাড়াও দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং তিস্তাসহ অভিন্ন নদীর পানি বন্টনে ইতিমধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন নরেন্দ্র মোদি বিজেপি নেতা হিসেবে নন, তিনি বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা দানকারী প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেওয়া আনন্দের বলে মনে করেন।

মন্ত্রী বলেন, এর মাধ্যমে দু’দেশের সরকারের পাশাপাশি পিপল টু পিপল কন্টাক্ট নতুন উচ্চতা লাভ করবে।
ওবায়দুল কাদের নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সাফল্য কামনা করেন।

Tags: ওবায়দুল কাদের
Previous Post

বন পুন:স্থাপন করলেই ভালো থাকার পথ তৈরি হবে

Next Post

মহান মুক্তিযুদ্ধে তিন বাহিনীর ভূমিকা

Next Post
বাংলাদেশের নৌবাহিনী যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার মহড়া. Channel i News - চ্যানেল আই নিউজ

মহান মুক্তিযুদ্ধে তিন বাহিনীর ভূমিকা

শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে রাষ্ট্রের প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াদে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT