চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির নান্দনিক ইনিংসটা হারের খাতায় ঠেলেছেন বাটলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:20 পূর্বাহ্ন 17, মার্চ 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, ম্যাচের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সতীর্থরা উইকেটে আসা-যাওয়ার মিছিলে। রানের চাকা ঝিমিয়ে পড়েছে। এমন অবস্থায় শুরুতে ইনিংস গড়ে সময়মতো আক্রমণাত্মক হয়ে কীভাবে দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দিতে হয়, সেটির একটা উদাহরণ-ইনিংস খেলেছেন বিরাট কোহলি। সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে জস বাটলারের ঝোড়ো ফিফটির কাছে হেরে অবশ্য ভারত দলপতির নান্দনিক ফিফটিটা হারের খাতায় লিপিবদ্ধ হয়েছে।

আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাঁচ টি-টুয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।

শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৫৬ রানের সংগ্রহ গড়ে ভারত। লক্ষ্য তাড়ায় নেমে ২ উইকেট হারিয়ে ১০ বল অক্ষত রেখে ইংলিশরা জয়ে নোঙর ফেলে। সিরিজে ২-১ ব্যবধানে লিড নিয়ে ফেলল সফরকারীরা।

রোহিত ১৫, রাহুল শূন্য, কিষাণ ৪ রানে উইকেটে উঁকি দিয়েই ফিরে যান। মাঝে পান্ট ২৫, আয়ার ৯, পান্ডিয়া ১৭ রান দিয়েছেন। লড়াইটা ছিল মূলত কোহলির একার। সেটা দারুণভাবে উতরে গেছেন অধিনায়ক।

কোহলি টানা দ্বিতীয় ফিফটি তুলে ৪৬ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন। ৮ চার ও ৪ ছক্কায় সাজানো ইনিংস। এর বাইরে ভারত ইনিংসে ছক্কাই ছিল আর দুটি। শেষদিকে পান্ডিয়া মেরেছেন।

মার্ক উড ৩১ রানে ৩ ও জর্ডান ৩৫ রানে ২ উইকেট নিলেও ইংলিশদের বাকি বোলাররাও দারুণ বল করেছেন।

পরে জস বাটলার ৫২ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলে ইংল্যান্ডের জন্য ম্যাচ সহজ করে দেন। তার ক্যারিয়ারসেরা ইনিংসটি ৫ চার ও ৪ ছক্কায় সাজানো।

বাকিদের মধ্যে জেসন রয় ৯, ডেভিড মালান ১৮ ও জনি বেয়ারস্টো ২৮ বলে ৪০ রানে অপরাজিত থাকেন।

Tags: কোহলিবাটলারলিড স্পোর্টস
Previous Post

বাঙালির প্রাণপুরুষ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

Next Post

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Next Post
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর গিনেজ রেকর্ডের শস্যচিত্রে কৃষি ক্ষেত্রের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

শস্যচিত্রে বঙ্গবন্ধুর গিনেজ রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT