চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুর মিছিলেও মাস্ক ছাড়া হাঁটছি আমরা

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
5:42 অপরাহ্ন 16, মার্চ 2021
in সম্পাদকীয়
A A
স্বাস্থ্যকর্মীরা PPE পরিধান করে করোনায় মৃতের দাফন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল রোববার থেকে তিনদিনে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা যথাক্রমে ১৮, ২৬ এবং ২৬। আবার এই সময়ে আক্রান্ত শনাক্তের সংখ্যা ১১৫৯, ১৭৭৩ এবং ১৭১৯ জন। মানে মাত্র তিনদিনে মোট মৃত্যু ৭০ আর আক্রান্ত শনাক্ত ৪ হাজার ৬’শ ৫১ জন। এই পরিসংখ্যানই বলছে, বাংলাদেশে হঠাৎ করেই অন্য রূপ ধারণ করেছে করোনাভাইরাস। বিশেষ করে যুক্তরাজ্য ও সাউথ আফ্রিকায় পাওয়া করোনার দুই নতুন প্রজাতি এদেশেও শনাক্ত হওয়ার পর।

আমরা আগেই জেনেছি, যুক্তরাজ্য এবং সাউথ আফ্রিকায় করোনাভাইরাসের যে নতুন প্রজাতি চিহ্নিত হয়েছে, তা কয়েকগুণ দ্রুত গতিতে মানুষের মধ্যে সংক্রমণ ছড়ায়। এমনকি আক্রান্ত শনাক্ত হওয়ার কয়েকদিনের মধ্যেই রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। করোনার নতুন এই দুই প্রজাতি আগের প্রজাতির মতো শুধু বয়স্কদেরই চরমভাবে আক্রমণ করে না, তরুণরাও সমানভাবে দুর্বল হয়ে পড়ে। এমনকি এখন পর্যন্ত আবিষ্কৃত ভ্যাকসিনও নতুন প্রজাতির বিরুদ্ধে যথেষ্ঠ কার্যকর নয় বলে দাবি করছেন বিজ্ঞানীরা।

তাহলে বাঁচার উপায়? এক্ষেত্রে চিকিৎসকদের একটাই পরামর্শ, সেই আগের মতই আমাদেরকে সবকিছু মেনে চলতে হবে। বিশেষ করে মাস্ক ব্যবহার-সহ গত বছর যে যে স্বাস্থ্যবিধি আমরা মেনে চলেছি। যেভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে দৈনন্দিন কাজে অংশ নিয়েছি; ঠিক সেই বিষয়গুলোই মেনে চলতে হবে। এ ছাড়া আর কোনো বিকল্প নেই।

গত বছরের ৮ মার্চ আনুষ্ঠানিকভাবে দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তার দাপট আমরা দেখেছি। তারপর থেকে শীতকে কেন্দ্র করে নানা আশঙ্কা ভুল প্রমাণিত করে কমতে থাকে করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা। একই সাথে কমতে থাকে মৃত্যুর সংখ্যাও। এমনকি শনাক্তের সংখ্যা নেমে আসে ৩ শতাংশের নিচে। কিন্তু প্রায় আড়াই মাস বিরতির পর আবারও আগের চেহারায় ফিরে যেতে শুরু করেছে ভাইরাসটি।

এমন অবস্থায় স্বাস্থ্যবিজ্ঞানীরা বলছেন, প্রকৃতপক্ষে বহু বছর ধরে গরমের সময়টাইতেই এই অঞ্চলে ভাইরাল ডিজিজের প্রকোপ বাড়তে থাকে। এই ধারা নতুন নয়। তার মানে পরিস্থিতি এখন করোনার অনুকূলে। বিশেষ করে আমরা যখন হাট-বাজার, দোকানপাট-গণপরিবহনে মাস্ক ছাড়া বা অন্য কোনো স্বাস্থবিধি না মেনেই চলছি। কোনো কিছুই পাত্তা না দিয়ে বলছি, ‘ভ্যাকসিনতো এসেই গেছেই- করোনাকে আর ভয় কি?’

ঠিক এই ভুলেই আমরা আবার নতুন করে করোনাভাইরাসকে ডেকে আনছি। অথচ দেখা গেছে, প্রথম ডোজ টিকা নেওয়ার পরও কয়েকজনের মৃত্যু ঘটেছে করোনা আক্রান্ত হয়ে। হয়তো সাবধান হলে তাদের মৃত্যু এড়ানো যেত।

আমরা মনে করি, বর্তমানে যে অবস্থা চলতে তাতে কড়াকড়ি আরোপ না করলে আবারও আমরা করোনার কাছে জিম্মি হয়ে যাবো। যতই ভ্যাকসিন আসুক না কেন, স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে না চললে করোনাকে ঠেকানো সম্ভব না।

Tags: করোনাকরোনা ভ্যাকসিনকরোনাভাইরাসকরোনায় মৃত্যুকরোনার নতুন প্রজাতিনতুন প্রজাতিভ্যাকসিন
Previous Post

‘শার্লক’-এর পঞ্চম সিজনের খবর জানালেন বেনেডিক্ট

Next Post

কেমন হলো শত কোটি টাকা ব্যয়ে নির্মিত ছবির ট্রেলার?

Next Post
নির্মিত ছবির ট্রেলার ও চিত্রনাট্য বিশ্লেষণ, বাংলাদেশি সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন হলো শত কোটি টাকা ব্যয়ে নির্মিত ছবির ট্রেলার?

ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT