চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের প্রকাশ্যে গান গাওয়ায় নিষেধাজ্ঞা মূল্যায়ন করবে আফগানিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:31 অপরাহ্ন 15, মার্চ 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার পথে, বাংলা ভাষার শিক্ষামূলক পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ে জানিয়েছে, মেয়েদের প্রকাশ্যে গান গাওয়া নিষিদ্ধ করে সম্প্রতি যে ঘোষণা তারা দিয়েছিল, তা মূল্যায়ন করা হবে।

নতুন এক বিবৃতিতে রোববার মন্ত্রণালয় জানায়, এই ঘোষণা তাদের নিজেদের অবস্থানকে প্রতিফলিত করছে না। ঘোষণাটি মূল্যায়ন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

কয়েকদিন আগে শিক্ষা মন্ত্রণালয় এক আদেশ জারি করে বলেছিল, ‘১২ বছরের বেশি বয়সী কোনও স্কুলছাত্রী প্রকাশ্যে গান গাইতে পারবেন না। বিশেষ করে পুরুষদের সামনে কোনোভাবেই গান গাওয়া যাবে না। এমনকি পুরুষ শিক্ষকরা স্কুলে বা অন্য কোথাও মেয়েদের গান শেখাতে পারবেন না।

এতে আরও বলা হয়, কেবল শতভাগ নারী সমাবেশেই গান গাওয়ার অনুমতি পাবে আফগান মেয়েরা।

মন্ত্রণালয়ের ওই আদেশের পর তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। অনেক মেয়ে ‘আই অ্যাম মাই সং’ হ্যাশট্যাগ ব্যবহার করে গানের ভিডিও পোস্ট করা শুরু করে।

অনেকে আবার এর জন্য আফগান শিক্ষামন্ত্রী রঙ্গিনা হামিদিকে সরাসরি আক্রমণ করেছেন। তাদের অভিযোগ, হামিদি নিজেও নারী আন্দোলনের অংশীদার ছিলেন, তিনি কীভাবে এমন নির্দেশনা জারি করলেন?

আফগানিস্তানের প্রখ্যাত লেখিকা শাফিকা খাপালওয়াক তার প্রতিক্রিয়ায় টুইটারে লেখেন, ‘সৃষ্টিকর্তা আমাদের ক্ষমা করুন। মানুষ জাতি এত নিষ্ঠুর যে তারা এমনকি একটি শিশুকেও লিঙ্গভিত্তিক দৃষ্টিভঙ্গি থেকে দেখে।’

অনেক নারী এই নিষেধাজ্ঞাকে তালেবান শাসনের সঙ্গে তুলনা করেছেন। তালেবান শাসনামলে আফগানিস্তানে মেয়েদের স্কুলে যাওয়া ও অধিকাংশ গান নিষিদ্ধ ছিল।

অবশ্য নতুন এই নিষেধাজ্ঞার পর আফগান প্রশাসন দাবি করে, অভিভাবকদের অনুরোধেই মেয়েদের গান গাওয়ায় এই বিধিনিষেধ জারি করা হয়েছে।

Tags: আফগানিস্তানমূল্যায়নশিক্ষা মন্ত্রণালয়
Previous Post

টরন্টোর শহীদ মিনার ‘লুটেরা’ মুক্ত হওয়ায় বিজয় র‍্যালী

Next Post

৯৩তম অস্কারের সম্ভাব্য মনোনয়ন

Next Post
অস্কার পুরস্কার প্রাপ্তির জন্য প্রস্তুত একটি স্বর্ণালী অমূর্তি।. Channel i News - চ্যানেল আই নিউজ

৯৩তম অস্কারের সম্ভাব্য মনোনয়ন

বাংলাদেশের একজন রাজনীতিবিদ, চেহারা চিনতে পারা যাচ্ছে না।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধের চেতনা বিএনপির কাছে স্বার্থ হাসিলের হাতিয়ার: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT