চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টরন্টোর শহীদ মিনার ‘লুটেরা’ মুক্ত হওয়ায় বিজয় র‍্যালী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 অপরাহ্ন 15, মার্চ 2021
in প্রবাস সংবাদ
A A
শহীদ মিনার মুক্তির বিজয় র‍্যালী, বাংলাদেশি সমর্থকরা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় দুই মাস লুটেরা বিরোধী মঞ্চ, কানাডার নেতৃত্বে এক ভার্চুয়াল সামাজিক আন্দোলনের মাধ্যমে কানাডার টরন্টোতে শহীদ নির্মাণ কমিটিতে থাকা দুইজন অভিযুক্ত ও বিতর্কিত ব্যক্তি গাজী বেলায়েত হোসেন মিঠু ও তার স্ত্রী নাহিদ আখতারকে বাদ দেয়া হয়েছে।

আন্দোলনের প্রথম পর্বে মিঠু এবং পরবর্তীতে তার স্ত্রী নাহিদকে বাদ দেয়া হয়। তাদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে অর্থ আত্মসাত ও কানাডায় পাচারের অভিযোগ আছে।

গত ১০ জানুয়ারী আইএমএলডি’র এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় তাদের কমিটি পুনর্গঠন করা হয়েছে এবং পুনর্গঠিত কমিটিতে লুটেরা বলে অভিযুক্ত ও বিতর্কিত কোন ব্যক্তি নেই। পূর্বের ৩৭ সদস্যের কমিটির স্থলে নতুন করে ৭ সদস্যের একটি বোর্ড গঠন করা হয়, যাদের কাজ হবে টরন্টো সিটি অফিসকে নব নির্মিত শহীদ মিনারটি হস্তান্তর করা।

আইএমএলডি’র পুনর্গঠিত কমিটির ঘোষণায় লুটেরা বিরোধী মঞ্চ মনে করে এটা লুটেরা বিরোধী ধারাবাহিক সামাজিক আন্দোলনের নৈতিক বিজয়। এ উপলক্ষে, মঞ্চের পক্ষ থেকে ১৪ মার্চ রোববার বিকেলে এক বিজয় কার র‍্যালী ও নব নির্মিত শহীদ মিনারে সকল শহীদের প্রতি সম্মান প্রদর্শনের কর্মসূচি পালিত হয়। করোনাকালে এটাই ছিল টরন্টো শহরে প্রবাসী বাঙালিদের প্রথম শীতল হাওয়ায় প্রকাশ্য কর্মসূচি। পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই এই কর্মসূচি পালিত হয়।

বিজয় র‍্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার স্থল ডেনটনিয়া পার্কে এসে শেষ হয়। সেখানে মঞ্চের কর্মী-সংগঠকরা দাঁড়িয়ে ‘লুটেরা রুখো, স্বদেশ বাঁচাও স্লোগানে’- মুষ্ঠিবদ্ধ হাত উত্তোলন করে শপথ উচ্চারণ করে- লুটেরা বিরোধী সামাজিক আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার পূনর্ব্যক্ত করেন। একই সাথে কানাডায় চিহ্নিত লুটেরাদের বর্জন এবং যারা তাদের সহযোগিতা করবে তাদেরও সামাজিকভাবে বয়কট করার ঘোষণা দেয়া হয়।

মঞ্চের পক্ষ থেকে এই আন্দোলনে যে সকল ব্যক্তিরা বিভিন্নভাবে অংশগ্রহণ ও সহযোগিতা করছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।

Tags: বিজয় র‌্যালিলুটেরা বিরোধী মঞ্চশহীদ
Previous Post

গ্র্যামি ২০২১: ইতিহাস গড়লেন বিয়ন্সে ও টেইলর সুইফট

Next Post

মেয়েদের প্রকাশ্যে গান গাওয়ায় নিষেধাজ্ঞা মূল্যায়ন করবে আফগানিস্তান

Next Post
শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার পথে, বাংলা ভাষার শিক্ষামূলক পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের প্রকাশ্যে গান গাওয়ায় নিষেধাজ্ঞা মূল্যায়ন করবে আফগানিস্তান

অস্কার পুরস্কার প্রাপ্তির জন্য প্রস্তুত একটি স্বর্ণালী অমূর্তি।. Channel i News - চ্যানেল আই নিউজ

৯৩তম অস্কারের সম্ভাব্য মনোনয়ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT