চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
12:41 অপরাহ্ন 14, মার্চ 2021
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
পিস্তল হাতে একজনের silhouette, পটভূমি লাল রঙে রঙিন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো: জুবাইয়ের (২১) নামের একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।

নিহত জুবাইয়ের নয়াপাড়া ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে। সে সালমান শাহ গ্রুপের সদস্য বলে জানান স্থানীয়রা।

এপিবিএন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যাম্পের অভ্যন্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুতিয়া গ্রুপ ও সালমান শাহ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। মূলত এ দুই গ্রুপ ক্যাম্পে চাঁদাবাজি, অপহরণ বাণিজ্যে লিপ্ত। এলাকাভিত্তিক আধিপত্য নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন থেকে। শনিবার মধ্যরাতে পুতিয়া গ্রুপের লোকজন সালমান শাহ গ্রুপের জুবাইয়েরকে তুলে নিয়ে পাশের পাহাড়ে গুলি করে হত্যা করে। পরে সালমান শাহ গ্রুপের লোকজন গিয়ে পুতিয়া গ্রুপের মো: জলিলকে কুপিয়ে জখম করে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

টেকনাফ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, দুই গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর থেকে ওই ক্যাম্পে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

Tags: কক্সবাজারের টেকনাফগুলিরোহিঙ্গা যুবকহত্যা
Previous Post

বাংলাদেশ প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সেতুবন্ধন রচনা করেছে: প্রধানমন্ত্রী

Next Post

মিয়ানমারে ‘বিপ্লব’ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি গুপ্ত বেসামরিক নেতার

Next Post
প্রদর্শনীতে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পেট্রলবোমা ছুঁড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে ‘বিপ্লব’ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি গুপ্ত বেসামরিক নেতার

বাংলাদেশের বিভিন্ন চলচ্চিত্র ও টেলিভিশন তারকার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমিরের ছয় রূপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT