চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়াড: দক্ষিণ পূর্ব এশিয়ায় ১ বিলিয়ন ভ্যাকসিন সরবরাহের প্রতিশ্রুতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:37 পূর্বাহ্ন 13, মার্চ 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের টিকা উৎপাদন ও বন্টনের পাশাপাশি জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন কোয়াড নেতারা। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের চার দেশের শীর্ষ ব্যক্তিত্বদের প্রথম বৈঠকে ভবিষ্যতে বোঝাপড়া সুদৃঢ় করার জন্য তিনটি ওয়ার্কিং গ্রুপ তৈরির ঘোষণাও দেওয়া হয়। দক্ষিণ পূর্ব এশিয়ায় করোনাভাইরাস ভ্যাকসিনের ১ বিলিয়ন ডোজ সরবরাহের প্রতিশ্রুতিও আসে সেখান থেকে।

ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের জোটের নাম কোয়াড। শুক্রবার ইন্দো-প্যাসিফিক অঞ্চলের চার দেশের শীর্ষ নেতারা বৈঠক করলেন অনলাইনে। আলোচনায় উঠে আসে জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তিগত উন্নয়নের প্রসঙ্গ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ করোনাভাইরাসের ভ্যাকসিন প্রসঙ্গে একমত হন সবাই।

বক্তব্যে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বলেন, সকলের ভালোর জন্য ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল মুক্ত থাকা প্রয়োজন। স্থিতিশীল বৈশ্বিক বিকাশ চায় আমেরিকা। আর এর মূল শক্তি হলো ভ্যাকসিনের উৎপাদন বৃদ্ধি করা। এর জন্য কোয়াডের সকল সদস্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, কোয়াডের যে উদ্দেশ্য সেটা ভারতের বসুদেব কুটুম্বকুম-অর্থাৎ সারা বিশ্বই একটি পরিবার সেই বিশ্বাসের সঙ্গে খাপ খায়। ১৮ মাস আগে দেশগুলির পররাষ্ট্র পর্যায়ের মন্ত্রীদের বৈঠকের পর এবার শীর্ষ নেতাদের বৈঠকের মাধ্যমে প্রমাণিত হয় কোয়াড ক্রমশই পরিণত হচ্ছে।

সভায় বিভিন্ন দেশকে সুলভে করোনার ভ্যাকসিন দেওয়ার বিষয়ে পার্টনারশিপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চার দেশই নিজের সম্পদ এতে কাজে লাগাবে। আমেরিকায় ডেভেলপ হওয়া ভ্যাকসিন তৈরি করা হবে ভারতে।

যুক্তরাষ্ট্রের ডিএফসি, জাপানের জাইকা এব জেবিআইসিও অর্থায়ন করবে। অস্ট্রেলিয়াও অর্থনৈতিক সহযোগিতা করবে। পাশাপাশি প্রশিক্ষণ ও বিভিন্ন ভারতীয় মহাসাগর ও প্যাসিফিক আইল্যান্ডে ভ্যাকসিন পৌঁছে দেবে। কোভ্যাক্স, হো, গাভি, আসিয়ানের মতো প্রতিষ্ঠান কাজ করবে ভ্যাকসিন বণ্টনের কাজে।

Tags: করোনাকরোনাভাইরাসকোয়াডভ্যাকসিন
Previous Post

করোনাভাইরাস: ইটালির প্রধানমন্ত্রীর নতুন ঢেউয়ের সতর্কবার্তা

Next Post

করোনাভাইরাস: কানাডায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে

Next Post
করোনাভাইরাস টিকা দেওয়ার জন্য হাসপাতালে রোগীদের চিকিৎসা কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: কানাডায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে

ফৌকান সিনেমার পোস্টার যেখানে একজন খেলোয়াড় রিংয়ে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'তুফান'-এ মুগ্ধ শাহরুখ-হৃতিক-ক্যাটরিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT