চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছে

সাবরিনা হাসান by সাবরিনা হাসান
2:28 অপরাহ্ন 07, ডিসেম্বর 2016
in আন্তর্জাতিক
A A

ইন্দোনেশিয়ার আচেহ্ প্রদেশে ৬.৪ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৯৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ধ্বংসস্তুপে চাপা পড়েছে অনেকে। বিধ্বস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর। উদ্ধার কাজ চলছে।

স্থানীয় সময় বুধবার ভোর ৫.০৩ টায় ইন্দোনেশিয়ার আচেহ্ প্রদেশে ভয়াবহ ভূমিকম্পটি হয়। মুহূর্তেই ভেঙ্গে পড়ে বহু ঘরবাড়ি।

সিগলি শহর এবং সুমাত্রা দ্বীপেরও বহু ঘরবাড়ি ভেঙে গেছে। ভূমিকম্পের ঝাঁকুনি তীব্র থাকায় হুড়োহুড়ি করে বাড়ির বাইরে বের হতে গিয়ে অনেকে আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।indonesia_earthquake2

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আচেহ্ প্রদেশে সমুদ্রের তলদেশ থেকে এগারো মাইল গভীরে। তবে কোনো সুনামি সতর্কতা নেই।

টেকটনিক প্লেটের রিং অব ফায়ারে অবস্থান হওয়ায় ইন্দোনেশিয়া সব সময়ই ভূমিকম্প এবং অাগ্নেয়ৎপাতের আশঙ্কার মধ্যে থাকে। ২০০৪ সালে এ আচেহ্ প্রদেশেই ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে কমপক্ষে এক লাখ ৮০ হাজার মানুষের মৃত্যু হয়।

Tags: ইন্দোনেশিয়াভূমিকম্প
Previous Post

নাইমের আপত্তিতে পরীমনির নতুন ছবি ‘চাঁদনী’ নাম বাদ

Next Post

ময়মনসিংহে মাহবুবুল হক শাকিলের মরদেহ

Next Post

ময়মনসিংহে মাহবুবুল হক শাকিলের মরদেহ

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের পরিবেশ সন্তোষজনক: ইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT