চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার এক বছরে শনাক্ত ছাড়াল সাড়ে ৫ লাখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:57 অপরাহ্ন 07, মার্চ 2021
in - সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
Bangladeshi people wearing masks and riding rickshaws during COVID-19 pandemic. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

দেশে করোনা সংক্রমণ শনাক্তের এক বছরের মাথায় আজ রোববার শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে পাঁচ লাখ ছাড়িয়েছে।

এ পর্যন্ত দেশে মোট পাঁচ লাখ ৫০ হাজার ৩৩০ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আট হাজার ৪৬২ জনের মৃত্যু হয়েছে। আর মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ তিন হাজার তিন জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। আজ পর্যন্ত মোট মৃত্যু আট হাজার ৪৬২ জন। তাদের মধ্যে পুরুষ ছয় হাজার ৩৯৮ জন (৭৫ দশমিক ৬০ শতাংশ) ও নারী দুই হাজার ৬৫ জন (২৪ দশমিক ৪০ শতাংশ)।

এক বছরের মাথায় আজ পর্যন্ত ছয় লাখ ৩০ হাজার ৯৮৫ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ছাড় পেয়েছেন পাঁচ লাখ ৯৯ হাজার ১৮৫ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছে ৩১ হাজার ৮০০ জন।

এছাড়া এখন পর্যন্ত আইসোলেশনে পাঠানো হয়েছে এক লাখ ৯০৫ জনকে। ছাড় পেয়েছেন ৯১ হাজার ১৯১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন নয় হাজার ৭১৪ জন।

এখন পর্যন্ত এক বছরে বিমান, সমুদ্র, স্থল বন্দর ও রেল স্টেশনে বিদেশে থেকে আগত যাত্রীদের স্ক্রিনিং করা হয়েছে ১৮ লাখ ৪৫ হাজার ৩৯৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শুরুর দিকে করোনা সংক্রমণ রাজধানীকেন্দ্রিক ছিল। রোগী শনাক্তের হারও কম ছিল। ওই বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। তারপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হার কমে যায়। কিন্তু মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়।

নভেম্বরের মাঝামাঝি থেকে দৈনিক নতুন রোগী শনাক্তের গড় দুই হাজার ছাড়ায়। গত ১০ ডিসেম্বর থেকে নতুন রোগী শনাক্ত এবং শনাক্তের হার কম। তিন সপ্তাহ ধরে পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ শতাংশের নিচে। চলতি বছরের অধিকাংশ দিন এক হাজারের কম রোগী শনাক্ত হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণের এই নিম্নমুখী ধারার মধ্যেই গত ৭ই ফেব্রুয়ারি থেকে সারাদেশে শুরু হয়েছে কোভিড-১৯ এর গণ টিকাদান কার্যক্রম।

এক বছরে ষাটোর্ধ্ব ৪ হাজার ৭১২ রোগীর মৃত্যু
করোনার এক বছরে এখন পর্যন্ত ষাটোর্ধ্ব চার হাজার ৭১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও শূন্য থেকে দশ বয়সী ৩৭ জনের, এগারো থেকে বিশ বয়সী ৬৪ জনের, একুশ থেকে ত্রিশ বয়সী ১৭৩ জনের, ত্রিশোর্ধ্ব ৪২৪ জনের, চল্লিশোর্ধ্ব ৯৫৮ জনের, পঞ্চাশোর্ধ্ব দুই হাজার ৯৪ জনের মৃত্যু হয়েছে।

এক বছরে ঢাকা বিভাগে মৃত্যু ৪ হাজার ৭৩৫ রোগী
করোনার এক বছরে ঢাকা বিভাগে চার হাজার ৭৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগে এক হাজার ৫৫৯ জনের, রাজশাহী বিভাগে ৪৮১ জনের, খুলনা বিভাগে ৫৬৩ জনের, বরিশাল বিভাগে ২৫৪ জনের, সিলেট বিভাগে ৩১১ জনের, রংপুর বিভাগে ৩৬৩ জনের এবং ময়মনসিংহ বিভাগে ১৯৬ জনের মৃত্যু হয়েছে।

করোনা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে
করোনা শ্বাসতন্ত্রের একটি ভাইরাস, তাই হার্ড ইমিউনিটি, ক্রস ইমিউনিটি বা যে কোনো উপায়েই হোক আমরা প্রতিরোধ করার ক্ষমতা তৈরি করেছি-এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোশতাক হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘‘সংক্রমণের হার যদি নিম্নমুখী রাখতে হয় তাহলে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে, করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ার সাথে সাথে তাকে আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা। তার যোগাযোগে আসা মানুষদের কোয়ারেন্টিন করা, এসব বিষয়ে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে, যেন সংক্রমণ পুনরায় ছড়াতে না পারে।’’

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘‘আমরা যদি স্বাস্থ্যবিধি আর মাস্ক ব্যবহার করতে পারি, ভ্যাকসিন গ্রহণ করি; তাহলে দেশ থেকে কোভিড নিয়ন্ত্রণের পাশাপাশি নির্মূল সম্ভব।’’

Previous Post

প্রথমবারের মতো ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে বিএনপি

Next Post

বোধোদয়ে ৫০ বছর লাগল বিএনপির

Next Post
বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বোধোদয়ে ৫০ বছর লাগল বিএনপির

ফাইল ছবি

যে ভাষণ নিষিদ্ধ ছিলো, আজ তা সারাবিশ্বে স্বীকৃত: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT