চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূর্ব পুরুষের স্বপ্নের দোরগোড়ায় উজ্জ্বল বাংলাদেশ

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
5:44 অপরাহ্ন 05, মার্চ 2021
in সম্পাদকীয়
A A
বাংলাদেশে তৈরি ১০০% তুলো কাপড়ের লেবেল, মানের নিশ্চয়তা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে গত ২৬ ফেব্রুয়ারি উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পায় বাংলাদেশ। পরদিন সংবাদ সম্মেলনে দেশবাসীকে এই সুখবর জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের এই সাফল্যের প্রসঙ্গ টেনে ওয়াল স্ট্রিট জার্নালের নিবন্ধে বলা হয়েছে: গত এক দশকে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় রপ্তানি আয়ে অভাবনীয় উন্নতি দেখিয়েছে বাংলাদেশ। বিকাশমান তৈরি পোশাক শিল্প খাতের ওপর ভর করে এই সময় বাংলাদেশের রপ্তানি আয় ডলারের হিসাবে ৮০ শতাংশ বেড়েছে। অন্যদিকে একই সময়ে ভারত ও পাকিস্তানের রপ্তানি কমেছে।

‘বাংলাদেশ ইজ বিকামিং সাউথ এশিয়াস ইকোনমিক বুল কেইস’ শিরোনামে ওয়াল স্ট্রিট জার্নালের হংকংভিত্তিক আর্থিক বাজার বিশ্লেষক মাইক বার্ডের লেখা ওই নিবন্ধে বাংলাদেশের এই অগ্রযাত্রাকে দক্ষিণ কোরিয়া, চীন ও ভিয়েতনামের সঙ্গে তুলনা করা হয়েছে।

বার্ড লিখেছেন: বাংলাদেশের উন্নয়নের এই সাফল্যের মডেলের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার এসব উদীয়মান অর্থনীতির সাফল্যের বিভিন্ন পর্যায়ের সঙ্গে মিল রয়েছে। উন্নয়নশীল দেশের সুপারিশ অর্জনের পেছনে এদেশের বিশাল তরুণ জনগোষ্ঠী, মজুরির ক্ষেত্রে ধারাবাহিক প্রতিযোগিতামূলক সুবিধা এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় নারী-শ্রমগোষ্ঠীর দৃঢ় ও বর্ধনশীল অবস্থানকে তুলে ধরা হয়েছে ওই নিবন্ধে।

তবে ভিয়েতনাম বা কম্বোডিয়ার তুলানায় বাংলাদেশ যে এখনও যথেষ্ট পিছিয়ে, সে তথ্যও উল্লেখ করা হয়েছে। গত এক দশকে বাংলাদেশের তুলনায় এ দুই দেশ রপ্তানি থেকে যথাক্রমে তিনগুণ ও দ্বিগুণ আয় করেছে। এছাড়া তৈরি পোশাক শিল্প খাতের ওপর অতিনির্ভরতা এবং হার্ভার্ডের করা ‘ইকনোমিক কমপ্লেক্সিটি’ সূচকে বাংলাদেশের পিছিয়ে থাকার বিষয়টিও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখানো হয়েছে নিবন্ধে। এসব ছাপিয়ে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ার সাফল্য বাংলাদেশের জন্য ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের ইঙ্গিত বহন করছে বলেই মন্তব্য করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

১৯৭৫ সাল থেকে স্বল্পোন্নত দেশের কাতারে থাকা বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে সিডিপির সব শর্ত পূরণ করে ২০১৮ সালে। সিডিপি তিনটি সূচকের ভিত্তিতে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের বিষয়টি পর্যালোচনা করে। তিনটি সূচকেই বাংলাদেশ শর্ত পূরণ করে অনেক এগিয়ে গেছে। উন্নয়নশীল দেশ হতে একটি দেশের মাথাপিছু আয় হতে হয় কমপক্ষে ১২৩০ মার্কিন ডলার, ২০২০ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১৮২৭ ডলার। মানবসম্পদ সূচকে উন্নয়নশীল দেশ হতে ৬৬ পয়েন্টের প্রয়োজন; বাংলাদেশের পয়েন্ট এখন ৭৫.৩।

বাংলাদেশ এমন একটি সময়ে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য চূড়ান্ত সুপারিশ পেয়েছে, যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করছে জাতি। স্বাধীনতার স্বপ্নকে, জাতির পিতার স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার এই মহার্ঘক্ষণে আমরা এদেশের শ্রমজীবী মেহনতি মানুষের প্রতি কৃতজ্ঞ। স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থেকে এই অর্জনের গতিকে ত্বরান্বিত করেছে বলে আমরা এই সরকারের নিকটও কৃতজ্ঞ। বাংলাদেশকে এখন আর কেউ দরিদ্র রাষ্ট্র বলে হেয় করতে পারবে না বর্হিবিশ্বে।

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে উন্নত আধুনিক বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছিলেন আমাদের পূর্বসূরিরা আজ তা বাস্তবে পরিণত হতে চলেছে।

Tags: উন্নত বাংলাদেশসম্পাদকীয়
Previous Post

এর থেকে সুন্দর চলচ্চিত্র কে বানাবে?: ঝন্টুর পাল্টা প্রশ্ন

Next Post

মমতার হয়ে ভোটযুদ্ধে প্রার্থী হচ্ছেন তারা

Next Post
বাংলাদেশের বিভিন্ন ব্যক্তির ছবি, যারা বিভিন্ন পেশা ও পটভূমির প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

মমতার হয়ে ভোটযুদ্ধে প্রার্থী হচ্ছেন তারা

বড় বড় কারখানা থেকে ধোঁয়া বের হচ্ছে, পরিবেশের জন্য ক্ষতিকর. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশে ‘দানব’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT