চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঁধনের জয় হোক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:41 অপরাহ্ন 04, মার্চ 2021
in বিনোদন
A A
বাঁধনের জয় হোক শিরোনামে দুটি ছবি, একটি কৃষি কাজের, অন্যটি একজন মহিলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের অচেনা রূপ নতুন নয়! এরআগেও তিনি নতুন লুকে চমকে দিয়েছেন তার দর্শক অনুরাগীদের। সেটা হোক কোনো ফটোশুট, বিজ্ঞাপন কিংবা নাটকে! আরো একবার নতুন লুকে লাক্স সুপারস্টার খ্যাত এই তারকা অভিনেত্রী।

তবে এবার শুধু অচেনা লুকই নয়, সঙ্গে যোগ হলো প্রতিবাদী রূপ! যেন এই সময়ের নারী নিপীড়নের খণ্ডচিত্র। একাধিক স্থিরচিত্র দেখে অন্তত এমনটাই বোঝা গেলো।

তবে স্থিরচিত্র দেখে এক পলকেই বাঁধনকে চিনে ফেলা বোধহয় কারো পক্ষেই সম্ভব নয়! প্রশ্ন আসতে পারে, বাঁধনের এই রূপ কেন? এটি কি কোনো বিজ্ঞাপন, সিনেমা নাকি ওয়েবের কাজ?

জানতে চাইলে বাঁধন চ্যানেল আই অনলাইনকে বলেন, আমার আসন্ন মিউজিক্যাল ফিল্ম এর কয়েকটি স্থিরচিত্র এগুলো। কাজী নজরুল ইসলামের ‘জয় হোক’ গান অবলম্বনে মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করছেন পিপলু আর খান। অর্ণবের সংগীতায়োজনে যে গানটি নতুন করে কণ্ঠে তুলেছেন সুস্মিতা আনিস।

প্রকৃতি ও মুক্তির অনুভূতি প্রকাশ করে নারী নৃত্যশিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ
বান্দরবানের রিমাক্রিতে টানা দুই দিন হয়েছে মিউজিক্যাল ফিল্মটির শুটিং

মিউজিক্যাল ফিল্মে যুক্ত হওয়া নিয়ে বাঁধন বলেন, গানটা অসাধারণ। প্রথমে গানটি শোনার পর আমার গায়ে কাঁটা দিয়েছে। আমি আসলে কেঁদে ফেলেছি। কারণ আমার কাছে মনে হয়েছে, আমার ভেতরের কথাগুলো কেউ বলে দিচ্ছে। তাই পিপলু ভাই যখন আমাকে গানটি নিয়ে মিউজিক্যাল ফিল্ম নির্মাণের কথা বললেন, এবং জানালেন এতে আমাকে নিতে চান। আমি চোখ বুজে রাজি হয়েছি, একবাক্যে। কিচ্ছু চিন্তা করিনি।

অভিনেত্রী বলেন, এটির শুট করতে গিয়ে টানা দুই দিন নদীর মধ্যে ছিলাম।

বাঁধন জানান, ফেব্রুয়ারির ২৬ ও ২৭ তারিখে বান্দরবানের প্রত্যন্ত অঞ্চল থানচি থেকে নৌকায় তিন ঘন্টার পথ পেরিয়ে রিমাক্রির একটি প্রকৃতি ঘেরা লোকেশনে হয়েছে মিউজিক্যাল ফিল্মটির দৃশ্য ধারণ। শুটিং শেষে ১ মার্চ তিনি ঢাকায় ফেরেন।

বাঁধনের জয় হোক, ক্ষতিগ্রস্ত নারী, দুর্যোগে আহত, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ
‘জয় হোক’ এর একটি দৃশ্যে বাঁধন

মিউজিক্যাল ফিল্মটিতে কাজের অভিজ্ঞতা নিয়ে লাক্স সুপারস্টার খ্যাত এই অভিনেত্রী বলেন, নেটওয়ার্কের বাইরে থাকতে হবে, বা কোথায় যেয়ে থাকবো- এসবকিছু আমার মাথায় কাজ করেনি এমন প্রস্তাব পাওয়ার পর। কাজটা করতে খুব কষ্ট হয়েছে, কিন্তু আমি কষ্টটা ফিল করিনি। কারণ আমার মনে হয়েছে, আমার ভেতরের না বলা কথাগুলো, চাপা কষ্টগুলো, ক্ষোভগুলো- আমি কিছুটা হলেও প্রকাশ করতে পেরেছি এই মিউজিক্যাল ফিল্মে। এটা রিলিজের পর দর্শক হয়তো বুঝতে পারবেন।

নজরুল অসাধারণ একজন মানুষ। তাকে আমরা বিদ্রোহী কবি হিসেবেই চিনি। সারা জীবন যিনি সাম্যের কথা বলেছেন, মুক্তির কথা বলে গেছেন। নজরুল সামগ্রিক মুক্তির কথা বলে গেলেও মিউজিক্যাল ফিল্মে নারী মুক্তির কথাই প্রাধান্য দেয়া হয়েছে বলে জানান বাঁধন। তিনি বলেন, নারীরা সব জায়গায় সব কিছু থেকে বঞ্চিত হচ্ছে, এবং তাদের ভেতরের ক্ষোভ কষ্ট ভয় এবং নিপীড়নগুলো দৃশ্যে দৃশ্যে ফুটিয়ে তোলা হয়েছে।

বাঁধনের মধ্যে এক নারীর মুখ, রশি দিয়ে বাঁধা, প্রকৃতি পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ ‘‘রবে না এ শৃঙ্খল উচ্ছৃঙ্খলতার/বন্ধন কারাগার হবে হবে চুরমার, পার হবে রাধার গিরি মরু পারাবার– নির্যাতিত ধরা মধুর, সুন্দর প্রেমময় হোক, জয় হোক জয় হোক।’’- নজরুলের এমন দাপুটে কথাগুলোর সাথে দৃশ্য গেঁথে কীভাবে মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করছেন পিপলু আর খান, আর বাঁধনই বা নিজেকে কতোটা মেলে ধরতে পেরেছেন- দর্শক নিশ্চয় সেই অপেক্ষায় থাকবে!

Tags: অভিনেত্রীঅর্ণবওয়েব ফিল্মগাননজরুল ইসলামপিপলু আর খানবাঁধনমিউজিকলিড বিনোদনসুস্মিতা আনিস
Previous Post

নতুন শনাক্ত ৬১৯, মৃত্যু ৭

Next Post

কেমন হল বাংলাদেশের প্রথম অনুশীলন

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন হল বাংলাদেশের প্রথম অনুশীলন

বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা পুঁজিবাজারের পরিস্থিতি আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুঁজিবাজারে ২০২২ সাল পর্যন্ত কালো টাকা বিনিয়োগের সুযোগ দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT