চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি ক্রাউন প্রিন্সের শাস্তি দাবি করেছেন নিহত খাশোগি’র বাগদত্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 01, মার্চ 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নিহত খাশোগির বাগদত্তা ও তার ছবি, সৌদি ক্রাউন প্রিন্সের শাস্তি দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি সাংবাদিক জামাল খাশোগি (৫৯) হত্যায়ি জড়িতের অভিযোগে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে (এমবিএস) বিলম্ব না করে শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন খাশোগির তুর্কি বাগদত্তা। 

২০১৮ সালে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে সৌদি আরব কনসুলেটে হত্যার শিকার হন খাশোগি। শুক্রবার বাইডেন প্রশাসন কর্তৃক প্রকাশিত গোয়েন্দা প্রতিবেদনে হত্যাকাণ্ডের জন্য হুকুমদাতা হিসেবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে অভিযুক্ত করা হয়।

খাশোগির বাগদত্তা হাতিস সেন্টিগিস তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক টুইট বার্তায় লিখেছেন: ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান একজন নির্দোষ ব্যক্তিকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছেন। এখন সময় এসেছে দেরি না করে তাকে শাস্তির আওতায় আনার।

টুইট বার্তাটি হাতিস একই সঙ্গে আরবী এবং ইংরেজি ভাষায় পোস্ট করেন।

এরআগে, তুর্কি বাগদত্তাকে বিয়ে করার জন্য প্রয়োজনীয় কাগজ আনতে ২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে গিয়েছিলেন ৫৯ বছর বয়সী খাশোগি। সেখানে তাকে আটকে রেখে ইঞ্জেকশনের মাধ্যমে তাকে অতিরিক্ত পরিমাণ ওষুধ প্রয়োগ করা হয়। মারা যাওয়ার পর মৃতদেহ কেটে টুকরো টুকরো করে কনস্যুলেটের বাইরে স্থানীয় এক এজেন্টের কাছে দেওয়া হয়। কিন্তু খাশোগির দেহাবশেষ আর পাওয়া যায়নি।

তুরস্কের গোয়েন্দাদের হাতে পড়া খাশোগির হত্যাকারীদের কথোপকথনের অডিও রেকর্ডিংয়ে এই হত্যার রহস্য বেরিয়ে আসে। দুই বছর পর এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন, শুক্রবার প্রকাশ করে বাইডেন প্রশাসন।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া খাশোগিকে আটক বা হত্যার একটি পরিকল্পনা অনুমোদন করেছিলেন যুবরাজ।

Tags: জামাল খাশোগি
Previous Post

ঢাবিতে ডিজিটাল জালিয়াতি: ১২ জনকে স্থায়ী ও ১৫১ জনকে অস্থায়ী বহিস্কার

Next Post

সিনেমা বানাতে শুধু টাকা নয়, বুকের পাটাও লাগে: জীবন

Next Post
আত্মবিশ্বাসী ব্যক্তি হাসিমুখে, সানগ্লাস পরা, ব্যাকগ্রাউন্ডে শহর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা বানাতে শুধু টাকা নয়, বুকের পাটাও লাগে: জীবন

কার্টুনিস্ট কিশোরের হাসিমুখের ছবি, রঙিন ব্যাকড্রপের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

কার্টুনিস্ট কিশোরের জামিন আবেদনের আদেশ বুধবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT