চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে চলমান পরীক্ষায় স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সুব্রত গাইন by সুব্রত গাইন
6:00 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, জনপদ, রাজশাহী, শিক্ষা
A A
রাবিতে পরীক্ষার্থীরা সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এর বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষায় স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে তারা অবস্থান কর্মসূচিতে এ দাবি উত্থাপন করে। পরে দুপুর একটায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে আগামী রোববার পর্যন্ত আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।

কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন চলমান সকল পরীক্ষা স্থগিত করেছে। এতে আমাদের বিভাগের চলমান পরীক্ষা হঠাৎ বন্ধ হয়ে যায়। আমরা চাই আবাসিক হল না খুলে হলেও পরীক্ষা নেওয়া হোক। পরীক্ষা শেষ হওয়া আমাদের জন্য জরুরি। সাত কলেজ তাদের পরীক্ষার দাবি আদায় করে নিয়েছে। এটি আমাদের বিশ্ববিদ্যালয়েও নেওয়া সম্ভব।’

গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুজাহের আলী চ্যানেল আই অনলাইনকে বলেন: করোনায় দীর্ঘ বন্ধের পর পরীক্ষা শুরুর নির্দেশনা পেয়ে মেসে উঠেছিলাম। আমাদের পরীক্ষাও শুরু হয়েছিল, কিন্তু হঠাৎ করে পরীক্ষা বন্ধের নির্দেশনায় হতাশ হয়েছি। আমরা চাই দ্রুতই প্রশাসন আমাদের পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করুক।

গত ২ জানুয়ারি থেকে করোনার কারণে আটকে থাকা পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রেক্ষিতে বিভিন্ন বিভাগের অনার্স (৪র্থ বর্ষ) এবং মাস্টার্সের পরীক্ষা শুরু হয়। তবে গত ২২ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়সমূহের পরীক্ষা আগামী ২৩ মে পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দেন। পরে রজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান সকল পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Tags: রাজশাহী বিশ্ববিদ্যালয়
Previous Post

সাইফের নেতৃত্বে চার দিনের ম্যাচে নামছে ইমার্জিং টাইগাররা

Next Post

শুরুর দিনগুলোর কথা বলতে গিয়ে ভেঙে পড়লেন নোরা

Next Post
তিনজন নারী মডেল বিভিন্ন পোশাক ও সাজে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরুর দিনগুলোর কথা বলতে গিয়ে ভেঙে পড়লেন নোরা

বিভিন্ন বলিউড সিনেমার পোস্টার সহ বলিউডের ধূমকেতু দিব্যা ভারতীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের ধূমকেতু: জন্মদিনে দিব্যা ভারতীর সেরা পাঁচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT