চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনালী ব্যাংকের গ্রাহকরা টাকা আনা-নেয়া করতে পারবে বিকাশে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:38 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2021
in অর্থনীতি
A A
বিকাশের নতুন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনালী ব্যাংকের আড়াই কোটি গ্রাহক এখন তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন এবং বিকাশ থেকে সোনালী ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমাও দিতে পারবেন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিকাশ।

সোনালী ব্যাংকের গ্রাহকরা ব্যাংকিং সময়সীমার মধ্যে নির্ধারিত শাখায় গিয়ে লেনদেনের বাধ্যবাধকতা এড়িয়ে গ্রাহক প্রয়োজন অনুযায়ী যেকোনো স্থান থেকে দিনে-রাতে ২৪ ঘন্টা লেনদেন করার আরো স্বাধীনতা পেলেন।

দেশের বৃহত্তম রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক এবং দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে এই যৌথ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের ডিজিটাল বাংলাদেশ লক্ষ্যপূরণে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে দেশের মানুষের জীবনমানের সার্বিক উন্নয়নে এই যৌথ সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে দেশজুড়ে সোনালী ব্যাংকের এক হাজার ২২৫টি শাখার সব গ্রাহকের জন্য ব্যাংকিং লেনদেন আরো সহজ এবং সময় ও খরচ সাশ্রয়ী হলো। একই সঙ্গে বিকাশের মাধ্যমে ছোট অংকের এসব লেনদেন সুবিধা ব্যাংকের শাখাগুলোর ওপর চাপ কমিয়ে দিয়ে বিশেষায়িত সেবার জন্য সেখানে আসা গ্রাহকদের প্রতি বাড়তি মনোযোগ দেয়ার সুযোগ তৈরি করলো।

এই সেবা পেতে প্রথমে গ্রাহকদের বিকাশ অ্যাকাউন্ট ও সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে লিংক স্থাপন করতে হবে। লিংক স্থাপনের ক্ষেত্রে উভয় অ্যাকাউন্টের তথ্য একই হতে হবে। লিংক স্থাপন হয়ে গেলে বিকাশ অ্যাপের “অ্যাড মানি” এর মাধ্যমে সোনালী ব্যাংক অ্যাকাউন্ট থেকে সহজেই বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারবেন এবং প্রয়োজন মত ব্যবহার করতে পারবেন।

আবার ব্যাংকে না গিয়ে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দেয়া সহ ডিপিএস, ঋণের কিস্তি ইত্যাদি নানাবিধ সেবা বিকাশ অ্যাপের “ট্রান্সফার মানি” এর মাধ্যমে গ্রাহকগণ ঘরে বসেই নিতে পারবেন। অ্যাড মানি বা ট্রান্সফার মানি উভয় ক্ষেত্রেই বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ‘ট্রানজেকশন লিমিট’ প্রযোজ্য হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল আর্থিক লেনদেনের সেবাগুলো সাধারণ মানুষকে করোনাকালীন সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় আরো বেশি সক্ষমতা দিয়েছে। একই সাথে এই সেবার গুরুত্ব এবং উপযোগিতাকে আরো স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে। বৃহত্তম দুটি সরকারি-বেসরকারি আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের এমন যৌথ উদ্যোগ নিঃসন্দেহে আর্থিক অন্তর্ভুক্তি সহ সব ধরনের ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করার পথকে আরো সুগম করলো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম বলেন, ক্যাশলেস সোসাইটি গঠনে সোনালী ব্যাংক এবং বিকাশের এই উদ্যোগ অগ্রণী ভূমিকা পালন করবে।

সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, গ্রাহক তার প্রয়োজনমত যে কোন সময় যে কোন স্থান থেকে দিনরাত ২৪ ঘন্টাই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের মাধ্যমে নিকটবর্তী বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে নগদ টাকা ক্যাশ আউট করার সুযোগ পাবেন এবং একইভাবে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমাও করতে পারবেন।

সোনালী ব্যাংকের সিইও ও এমডি মো. আতাউর রহমান প্রধান বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রাহকদের প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে সর্বোত্তম গ্রাহকসেবা নিশ্চিত করতে আমরা ঘরে বসে ব্যাংক অ্যাকাউন্ট খোলাসহ বিভিন্ন সেবা সংযুক্ত করছি। বিকাশের ডিজিটাল নেটওয়ার্কের সাথে সোনালী ব্যাংক গ্রাহকদের এই সংযুক্তি আরো বেশি সংখ্যক এবং বৈচিত্র্যময় আর্থিক লেনদেন সেবা পাওয়ার সুযোগ তৈরি করলো।

বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর বলেন, সোনালী ব্যাংকের মত দেশের ঐতিহ্যবাহী বৃহত্তম রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও গ্রাহকবান্ধব প্রতিষ্ঠানের সাথে বিকাশ যুক্ত হওয়ায় এখন যেকোন সময় যেকোন প্রান্তে উভয় প্রতিষ্ঠানের গ্রাহকেরই একে অন্যের সেবা পাওয়ার সুযোগ নিশ্চিত হল। এই যৌথ সেবায় গ্রাহকের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমাদের এই একসাথে পথচলা ভবিষ্যতে ব্যাংক গ্রাহকদের জন্য আরো উদ্ভাবনী সেবা আনতে সহায়তা করবে, যা দেশে ডিজিটাল লেনদেনের কার্যকর ইকোসিস্টেম তৈরিতে ভূমিকা রাখবে।

Previous Post

তিনের নিচে শনাক্তের হার, মৃত্যু আবারও পাঁচ

Next Post

বিদেশে থাকলেও আমার মন পড়ে আছে দেশে: তাসকিন

Next Post
স্টাইলিশ যুবক wearing yellow glasses and black jacket. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশে থাকলেও আমার মন পড়ে আছে দেশে: তাসকিন

অ্যাংরেজ ক্রিকেটার উল্লাসে উদযাপন, ইংল্যান্ড ক্রিকেট দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

রুটের ৮ রানে ৫ উইকেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT