চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সহযোগিতা পরায়ণ চমৎকার একজন মানুষ সাগর ভাই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:20 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2021
in বিনোদন
A A
দুই ব্যক্তি সাক্ষাৎকারে অংশগ্রহণ করছেন, একজন হাসছেন, অন্যজন বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুসাহিত্যিক, চলচ্চিত্র প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের জন্মদিন ২২ ফেব্রুয়ারি। প্রায় তিন দশকের বেশী সময় ধরে তিনি অনন্য উজ্জ্বলতায় সাহিত্য ও মিডিয়া জগতে অবদান রেখে চলেছেন। তার জন্মদিনে শিল্প সাহিত্য অঙ্গনের মানুষ ছাড়াও শুভেচ্ছা জানাচ্ছেন মিডিয়া অঙ্গনের মানুষেরা। তাদেরই একজন ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খান।

চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়ক শাকিব খান তার ফেসবুক ও প্রযোজনা প্রতিষ্ঠানের পেজ থেকে ফরিদুর রেজা সাগরকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

শাকিব লিখেন, শিশু-সাহিত্যিক, চলচ্চিত্র প্রযোজক, দেশের টেলিভিশন মিডিয়া ও বাংলা সংস্কৃতির পুরোধা ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের জন্মদিন আজ। জন্মদিনের অনেক শুভেচ্ছা ও শুভকামনা। সুস্থতা নিয়ে দীর্ঘদিন বেঁচে থাকুন। অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা প্রিয় সাগর ভাই।

মুঠোফোনে ফরিদুর রেজা সাগর প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে শাকিব খান বলেন, সাগর ভাই আমার কাছের মানুষদের একজন। অভিভাবক সমতুল্য বড়ভাই মনে করি তাকে। দেশীয় সংস্কৃতির সব ভালো ভালো কাজের সঙ্গে তিনি জড়িত। সহযোগিতা পরায়ণ চমৎকার একজন মানুষ। কখনও প্রচার না করলেও জানি সাগর ভাইয়ের কাছে গেলে তিনি সর্বাত্মক চেষ্টা করেন পাশে থাকার।

শাকিব খান বলেন, সাগর ভাই সবাইকে আগলে রেখেছেন। অনেকের প্রতিষ্ঠার পেছনে সাগর ভাইয়ের অবদান। ভালো ভালো দেশীয় সিনেমার পৃষ্ঠপোষক তিনি। তার প্রযোজিত সিনেমাগুলো বিশ্বের বড় বড় ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। সাগর ভাইয়ের বাবা মা দুজনই এদেশের শিল্প সাহিত্য এবং সাংবাদিকতায় অনেক অবদান রেখে গেছেন। সাগর ভাই তাদের যোগ্য উত্তরসূরি। তার জন্য আমার মন থেকে সবসময় ভালোবাসা। আরো অনেকদিন সাগর ভাই আমাদের মাঝে বেঁচে থাকুক। তার সুস্বাস্থ্য কামনা করি।

রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টপাধ্যায়, সৈয়দ শামসুল হক, রাবেয়া খাতুন, হাসান আজিজুল হক, হুমায়ূন আহমেদ, আহমেদ ছফা, ইমদাদুল হক মিলন, মুহম্মদ জাফর ইকবাল প্রমুখ খ্যাতিমান লেখকদের সাহিত্যকর্ম নিয়ে বহু চলচ্চিত্র প্রযোজনা করেছেন ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ পর্যন্ত তিনি শতাধিক চলচ্চিত্র প্রযোজনা করেছেন। যার অধিকাংশই বিভিন্ন দেশি ও বিদেশি চলচ্চিত্র উৎসবে বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অসংখ্য পুরস্কার ও সম্মাননা বয়ে এনেছে।

কাজের স্বীকৃতি হিসাবে একুশে পদক পেয়েছেন ২০১৬ সালে। এছাড়া শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন ২০০৪ সালে। তার প্রযোজিত চলচ্চিত্রগুলো শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজনা ক্যাটেগরিতে ৮ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বিভিন্ন ক্যাটাগরিতে এযাবৎ ২০০টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। মেরিল প্রথম আলো পুরস্কারে তিনি এ পর্যন্ত ৭ বার শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে পুরস্কৃত হয়েছেন। শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজক ও টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনার জন্য বাচসাসসহ বিভিন্ন সংগঠন তাকে পুরস্কারে ভূষিত করেছে।

Tags: আহমেদ ছফাইমদাদুল হক মিলনইমপ্রেস টেলিফিল্মকাজী নজরুল ইসলামপ্রযোজকফরিদুর রেজা সাগরমুহম্মদ জাফর ইকবালরবীন্দ্রনাথ ঠাকুররাবেয়া খাতুনলিড বিনোদনশরৎচন্দ্র চট্টপাধ্যায়শাকিব খানসিনেমাসৈয়দ শামসুল হকহাসান আজিজুল হকহুমায়ূন আহমেদ
Previous Post

কনওয়ের ‘৯৯’ আক্ষেপে জয়ের প্রলেপ নিউজিল্যান্ডের

Next Post

নারী নির্যাতন মামলা আপোষে নিষ্পত্তি: দম্পতিদের ফুলেল শুভেচ্ছা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নারী নির্যাতন মামলা আপোষে নিষ্পত্তি: দম্পতিদের ফুলেল শুভেচ্ছা

বিসিবি সভাপতি ও কোচদের সঙ্গে বৈঠক, ক্রিকেট বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরো দল ও কোচদের সঙ্গে বৈঠকে বিসিবি সভাপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT