চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষাঙ্গণে প্রাণ ফেরাতে সময়োপযোগী সিদ্ধান্ত

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
5:40 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2021
in সম্পাদকীয়
A A
শিক্ষার্থীরা শিক্ষাঙ্গণে আলোচনা ও মতবিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নানা বিচ্ছিন্ন কারণে দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের তালা ভেঙে দলবলসহ ভেতরে প্রবেশ করে শিক্ষার্থীরা। তার আগে হলের তালা ভেঙে হলে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘ প্রায় একবছর টানা বন্ধ থাকার কারণে দেশের শিক্ষা ব্যবস্থায় যে হতাশা ও অনিশ্চয়তা বিরাজ করছে, এসব অস্থিরতা তারই প্রকাশ।

দেশের সবগুলো বিশ্ববিদ্যালয় আগামী ২৪ মে থেকে খুলবে, এর আগে ১৭ মে থেকে হল খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বলেন প্রধানমন্ত্রী। তারপরেই দেশের বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল সমূহ খোলার ঘোষণাটি এসেছে। বিষয়টি খুবই ইতিবাচক।

করোনাভাইরাস মহামারিতে শিক্ষার্থীদের সুরক্ষায় সরকারি নির্দেশে ২০২০ সালের ১৯ মার্চ থেকে দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও হল বন্ধ রয়েছে। তবে অনলাইন ক্লাস চালু রয়েছে। দীর্ঘ এই সময়ের মধ্যে অনেক শিক্ষার্থীর শিক্ষা জীবন চিরদিনের মতো বন্ধ হবার পাশাপাশি অনেক প্রতিষ্ঠানে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বলে গণমাধ্যমে নানা সংবাদ প্রকাশ হয়েছে।

সার্বিক বিষয়ে সরকার করোনা পরিস্থিতির নানাদিক বিবেচনা করে শীঘ্রই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জোর দিয়েছে। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছেন প্রধানমন্ত্রী। এছাড়া স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে শিক্ষক-কর্মচারীদের ভ্যাকসিন নিশ্চিত করতে তিনি নির্দেশ দিয়েছেন। শিশু ও তরুণদের করোনার ঝুঁকি অনেক কম বলে বৈশ্বিক নানা গবেষণায় প্রমাণিত। আর সেজন্যই বিশ্বের অধিকাংশ দেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে এই করোনাকালেও। তবে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনেই সেগুলো করা হচ্ছে।

দেশে ভ্যাকসিনেশন কর্মসূচি পুরোদমে চলছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সবাই হয়তো দ্রুতই এই কর্মসূচির আওতায় এসে যাবে। এই পরিস্থিতিতে আমাদের দেশেও বিশ্বের বিভিন্ন দেশের পাঠ কার্যক্রমের পরীক্ষিত নিয়ম মেনেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে আমাদের আশাবাদ।

Tags: করোনাভাইরাসবিশ্ববিদ্যালয়শিক্ষা প্রতিষ্ঠানশিক্ষা প্রতিষ্ঠান বন্ধসম্পাদকীয়হল
Previous Post

হলে ওঠার আগে শিক্ষার্থীদের টিকা নিতে হবে: শিক্ষামন্ত্রী

Next Post

মদিনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Next Post
মদিনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মদিনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নাজমুল হাসান বৈঠকে বসেছেন, কৌশল ও পরিকল্পনা আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

যে খেলতে চায় না সে খেলবে না: নাজমুল হাসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT