চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তি পাচ্ছে তাহসান-স্পর্শিয়াকে নিয়ে দোদুলের ‘ছক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2021
in বিনোদন
A A
তাহসান ও স্পর্শিয়া প্রেমের দৃশ্যে, সিনেমার সেটে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাতা গোলাম সোহরাব দোদুল আগেই জানিয়েছিলেন, চলতি মাসেই আসছে তার নির্মিত প্রথম ওয়েব ফিল্ম ‘ছক’। কথা মতো ফেব্রুয়ারিতেই মুক্তি পাচ্ছে তাহসান-স্পর্শিয়াকে নিয়ে নির্মিত ওয়েব ফিল্মটি।

নির্মাতা দোদুল জানালেন, আসছে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আমার নির্মিত প্রথম ওয়েব ফিল্ম ‘ছক’ সিনেমাটিক এর অ্যাপে মুক্তি পাচ্ছে। পোস্টার ও ট্রেলার রিলিজের পর দর্শকের যে অভাবনীয় সাড়া পেয়েছি, তাতে আমরা ‘ছক’ নিয়ে আশাবাদী। বাকিটা মুক্তির পর দর্শক প্রতিক্রিয়ায় বলে দিবে।

এরআগে ৪ ফেব্রুয়ারি প্রকাশ পায় ‘ছক’ এর ট্রেলার। দেড় মিনিটের ট্রেলারে ভিন্ন ইমেজে দেখা যায় অভিনেতা তাহসান খানকে! অন্যদিকে অভিনেত্রী স্পর্শিয়া হাজির ছদ্মবেশী এক নারীর চরিত্রে! ‘প্রেমিক পুরুষ’ এর যে ইমেজ, তার বাইরে খুব একটা দেখা যায়নি তাহসানকে। তবে ‘ছক’ এর মধ্য দিয়ে দর্শক যে তাদের প্রিয় অভিনেতাকে অন্যরকম চরিত্রে পেতে যাচ্ছেন, তা আগেই বলেছিলেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল।

ট্রেলারে তাহসানকে দেখা যায় পুরনো ক্লাবের ওয়েটার হিসেবে। যে কিনা মদ টানে! ঘটনাচক্রে খুন করতেও দেখা যায় তাকে! চোখে মুখে আতঙ্ক নিয়ে স্পর্শিয়ার সঙ্গী হন তিনি। তবে ছদ্মবেশী স্পর্শিয়ার সাথে তার কিসের লেনাদেনা, সেটা খোলাসা হয়নি ট্রেলারে। নির্মাতা বললেন, এবার সবকিছুর জট খুলবে আসছে বৃহস্পতিবার।

ক্রাইম থ্রিলার ঘরানার ওয়েব ফিল্ম ‘ছক’ এ তাহসান খান ও স্পর্শিয়া ছাড়াও আছেন দীপক সুমন, শাহরিয়ার সজীব, প্রণীল, বিপলীসহ একঝাঁক থিয়েটার আর্টিস্ট।

Tags: ওয়েব ফিল্মগোলাম সোহরাব দোদুলছকতাহসানথিয়েটারদীপক সুমনপ্রণীলবিপলীলিড বিনোদনশাহরিয়ার সজীবস্পর্শিয়া
Previous Post

চলে গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা

Next Post

প্রথম সিনেমার পর উজ্জ্বলের প্রথম উপন্যাস

Next Post
উজ্জ্বল এর প্রথম উপন্যাসের বইয়ের কভার ছবি, যেখানে একটি মানুষের মুখ ও পাখির ছবি রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম সিনেমার পর উজ্জ্বলের প্রথম উপন্যাস

আরও ১৩ মৃত্যু, কমলো শনাক্তের হার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT