চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশংসায় ‘স্ফুলিঙ্গ’র প্রথম গান, সম্পর্কের জটিল আভাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:56 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2021
in বিনোদন
A A
নিরবতা ও প্রেমের মুহূর্তে দুইজন যুবক-যুবতী lying on railway tracks. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত প্রশংসিত ছবি ‘ফাগুন হাওয়ায়’ এর পর আবারও ছবি নিয়ে আসছেন দর্শকপ্রিয় নির্মাতা তৌকীর আহমেদ। নতুন ছবির নাম ‘স্ফুলিঙ্গ’। ভালোবাসা দিবসে প্রকাশ পেয়েছে এই ছবির প্রথম গান ‘তোমার নামে’।

গানটি গেয়েছেন মুত্তাকী হাসিব, সুকণ্যা মজুমদার ঘোষ, বাসমা কাজী, রোকন ইমন ও পিন্টু ঘোষ। কথা ও সুর পিন্টু ঘোষের। সঙ্গীতায়োজনে ছিলেন পিন্টু ঘোষ ও রোকন ইমন।

গানে ঠোঁট মেলাতে দেখা গেছে অভিনেতা শ্যামল মাওলা, জাকিয়া বারী মমসহ একাধিক অভিনেতাকে। স্টেজ পারফর্মের সময় কিছু ফ্ল্যাশব্যাক সিনে দেখা গেছে পরীমনির সাথে শ্যামল মাওলার সম্পর্কের গল্প! একই অভিনেতাকে মম’র সাথেও সম্পর্কের জটিলতা ফুটিয়ে তোলা হয়েছে!

‘স্ফুলিঙ্গ’ ছবির শুটিং সম্পন্ন করেছেন নির্মাতা। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। ১৭ মার্চ ছবিটি মুক্তি পাবে ছবিটি বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন তৌকীর আহমেদ।

বর্তমানে ‘স্ফুলিঙ্গ’র পোস্ট প্রোডাকশনের কাজে কলকাতায় আছেন তিনি। ‘স্ফুলিঙ্গ’ কোথায় মুক্তি পাচ্ছে, প্রেক্ষাগৃহে নাকি কোনো ওটিটি প্লাটফর্মে? এমন প্রশ্নে শুক্রবার দুপুরে সেখান থেকে চ্যানেল আই অনলাইনকে জানান, ‘এখন পর্যন্ত সিনেমা হলের কথায় ভাবছি। কোনো ওটিটি প্লাটফর্মের সাথে আমাদের এখনও কথা হয়নি, তবে এমনটা হতেও পারে!’

পোস্ট প্রোডাকশনের কাজ শেষে আগামী ১৮/২০ ফেব্রুয়ারি দেশে ফিরবেন তৌকীর।

তারকাবহুল ‘স্ফুলিঙ্গ’র শুটিং শুরু হয়েছিলো গত ১১ ডিসেম্বর। টানা শুটিংয়ে ছবির কাজ শেষ করেছেন নির্মাতা। ছবিতে অভিনয় করেছেন পরীমনি, জাকিয়া বারী মম, শ্যামল মওলা, রওনক হাসান, মামুনুর রশীদ, আবুল হায়াত, শহীদুল আলম সাচ্চু ও ফজলুর রহমান বাবুর মতো দাপুটে সব অভিনেতা।

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের ব্যানারে নির্মিত স্ফুলিঙ্গের কাহিনী তরুণদের একটি ব্যান্ড দলকে নিয়ে। মূলত বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার সঙ্গে তারুণ্যের একটি মেলবন্ধন পাওয়া যাবে সিনেমায়।

Tags: আবুল হায়াতজাকিয়া বারী মমতৌকীর আহমেদপরীমনিপিন্টু ঘোষফজলুর রহমান বাবুমামুনুর রশীদরওনক হাসানলিড বিনোদনশহীদুল আলম সাচ্চুশ্যামল মওলাস্ফুলিঙ্গ
Previous Post

আওয়ামী লীগ বংশ পরম্পরায় ভারত তোষণ করে আসছে: বিএনপি

Next Post

সৌদিতে প্রথমবার বাংলাদেশি হত্যার বিচার, গৃহকর্ত্রীর শিরশ্ছেদের আদেশ

Next Post
সৌদিতে প্রথমবার বাংলাদেশি হত্যার ঘটনায় নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদিতে প্রথমবার বাংলাদেশি হত্যার বিচার, গৃহকর্ত্রীর শিরশ্ছেদের আদেশ

দিয়া মির্জা ও তার স্বামীসহ পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও বিয়ে করতে যাচ্ছেন দিয়া মির্জা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT