চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টয়া-খায়রুলকে নিয়ে অনমের ‘একদিন বৃষ্টিতে বিকেলে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2021
in বিনোদন
A A
একজন নারী ও দুই পুরুষের মধ্যে কথোপকথন, উৎসবের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতি বছর ভালোবাসা দিবসে দর্শকের পাঠানো গল্পে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে ‘ক্লোজআপ’। এবারও তার ব্যতিক্রম হয়নি।

‘ক্লোজআপ কাছে আসার গল্প’-শিরোনামে তিনজন দর্শকের গল্পে নির্মিত হয়েছে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যার মধ্যে আব্দুল্লাহ আর রাফির পাঠানো গল্প নিয়ে টানা তৃতীয়বারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনাট্যকার ও পরিচালক অনম বিশ্বাস নির্মাণ করেছেন ‘একদিন বৃষ্টিতে বিকেলে’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

যেখানে অভিনয় করেছেন অভিনেত্রী মুমতাহিনা টয়া ও খায়রুল বাশার। উল্লেখযোগ্য আরো একটি চরিত্রে অভিনয় করেছেন শাহেদ আলী সুজন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রর শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রসঙ্গে অনম বিশ্বাস বলেন, এই নিয়ে টানা তৃতীয়বারের মত দর্শকের পাঠানো কাছে আসার গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করছি। প্রতিবারের মত দর্শক এবারো মিষ্টি প্রেমের গল্প দেখতে দেখতে পারবেন আশা করি। গল্পে দেখা যাবে উবার ড্রাইভার রনি এবং কস্টিউম ডিজাইনার শ্রুতির রোমান্টিক সম্পর্কের গল্প।

‘একদিন বৃষ্টিতে বিকেলে’ প্রসঙ্গে মুমতাহিনা চৌধুরী টয়া বলেন, আমি দুই বছর পর ক্লোজআপ কাছে আসার গল্পে কাজ করলাম। বিশেষ দিবসের এই কাজটি আমার খুবই পছন্দের। এটা নিয়ে দর্শকদের মাঝেও বাড়তি আগ্রহ থাকে। এবার করলাম অনম দাদার সঙ্গে কাজ করলাম। আশা করি অনমদা যেমনটা চেয়েছেন, তার কিছুটা হলেও করতে পেরেছি।

খায়রুল বাশার বলেন, গল্প নিয়ে বলার কিছুই নেই। আগের বার অনম দাদার সঙ্গে কাজ করছিলাম। এবারও সেই সুযোগ পেয়েছি। আসলে একটা চরিত্রকে উনি যতভাবে বিশ্লেষণ করেন তার কিছুটা ঘটাতে পারলেও চরিত্রের একটা বিশেষ চিত্রায়ন ঘটে যায়।

ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) দেশের ১৬টি টিভি চ্যানেলে রাত ৮টায় একযোগে প্রচার হবে ‘একদিন বৃষ্টিতে বিকেলে’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। এছাড়া খুব দ্রুতই দর্শকরা ইউটিউবে উপভোগ করতে পারবেন।

Tags: অনম বিশ্বাসউবার চালককাছে আসার গল্পখায়রুল বাশারটয়াদেবীপ্রেমের গল্পলিড বিনোদন
Previous Post

উচ্চ শিক্ষায় বাংলার ব্যবহার কতোটুকু

Next Post

বসন্তের প্রথম দুপুরে তৌকীরের ‘ফাগুন হাওয়ায়’

Next Post

বসন্তের প্রথম দুপুরে তৌকীরের ‘ফাগুন হাওয়ায়’

দুটি মানুষ, একজন পুরুষ ও একজন মহিলা, একটি আধুনিক অভ্যন্তরীণ স্থানে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কারও টাকা চাই না, কাজ চাই: অর্থ কষ্টে রাজু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT