চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারও টাকা চাই না, কাজ চাই: অর্থ কষ্টে রাজু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:57 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2021
in বিনোদন
A A
দুটি মানুষ, একজন পুরুষ ও একজন মহিলা, একটি আধুনিক অভ্যন্তরীণ স্থানে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

লকডাউনে বহু মানুষের জীবন থমকে গেছে। কাজ হারিয়েছেন বহু মানুষ। বিশেষ করে দৈনিক মজুরির ওপর নির্ভরশীল মানুষেরা আর্থিক অনটনে দিন কাটাচ্ছেন। তেমনই একজন রাজু রাহিকওয়ার। তার বিশেষত্ব, তিনি দেখতে হুবুহু শাহরুখ খানের মতো!

লকডাউনের আগে রাজু কাজ করতেন ইন্ডাস্ট্রি এবং কর্পোরেট শোতে। একটি বিজ্ঞাপনেও শাহরুখ খানের বডি ডাবল হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। করোনাভাইরাসের কারণে এখন কোনো ইভেন্টের আয়োজন নেই, তাই কাজ নেই রাজুর। অর্থকষ্টে দিন কাটছে তার।

পিঙ্কভিলায় দেয়া সাক্ষাৎকারে রাজু বলেন, ‘আমি ইভেন্ট ম্যানেজারদের নম্বর খুঁজছি গুগলে। সম্ভাব্য শোয়ের ব্যাপারে খোঁজ নেই। কয়েক মাস আগে সোনু সুদ সাহেবকে টুইট করেছি কাজের জন্য। আমার কাঁধে অনেক দায়িত্ব, কাজ দরকার। কয়েকদিন আগে বাড়ির বিদ্যুতের সংযোগ কেটে দিতে এসেছিল। কী আর বলবো! সত্যটা হলো আমি কারও টাকা চাই না, কাজ চাই।’

রাজু জানান, লকডাউনে ৫৬দিন ঘরে বন্দী ছিলেন। অক্টোবরে আমেরিকা যাওয়ার কথা থাকলেও ভ্রমণ নিষেধাজ্ঞার জন্য যেতে পারেননি। এক বন্ধু তার সঙ্গে মাস্ক এবং গ্লাভসের ব্যবসায় অংশ নিতে বলেছেন। রাজুর ব্যবসার অভিজ্ঞতা নেই, তবে প্রচার করতে পারেন। তাই পণ্যের প্রচার শুরু করলেন। এভাবে কিছুটা আয় করতে পেরেছেন তিনি।

রাজু জানান, লকডাউন শুরু হওয়ার আগে তিনি সালমান খানের থেকে ৩০০০ রুপি আর্থিক সহায়তা পেয়েছিলেন। অক্ষয় কুমারের থেকেও ৩০০০ রুপি পেয়েছেন এই শিল্পী।

Tags: অক্ষয়বলিউডরাজুশাহরুখ খানসালমানসোনু সুদ
Previous Post

বসন্তের প্রথম দুপুরে তৌকীরের ‘ফাগুন হাওয়ায়’

Next Post

ছোটবেলার কোচদের প্রতি কৃতজ্ঞ রাজ্জাক-নাফীস

Next Post
চারজন ব্যক্তি পুরস্কার গ্রহণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোটবেলার কোচদের প্রতি কৃতজ্ঞ রাজ্জাক-নাফীস

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করছে রাষ্ট্রের প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরনো সেই কারাগারে গিয়ে বঙ্গবন্ধুর প্রতি বিচারপতিদের শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT