চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হলো এশিয়ার সর্ববৃহৎ ছবি মেলা ‘শূন্য’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:32 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2021
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ চ্যানেল আই অনলাইন উদ্বোধনে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা পরবর্তী বিশেষ অভিজ্ঞতা ও প্রস্তুতির মধ্য দিয়ে ১০ দিনব্যাপী শুরু হয়েছে আন্তর্জাতিক আলোকচিত্র উৎসবের বিশেষ সংস্করণ ছবি মেলা ‘শূন্য’’।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর পান্থপথের দৃকপাঠ ভবনে দৃক, পাঠশালা ও ছবি মেলার প্রতিষ্ঠাতা আলোকচিত্রী শহিদুল আলম, উৎসবের পরিচালক তানজিম ওয়াহাব, নির্বাহী পরিচালক এএসএম রেজাউর রহমান ও কিউরেটর সরকার প্রতীক উৎসবের উদ্বোধন করেন।

বাংলাদেশের ছবি মেলা 'শূন্য' এর প্রদর্শনী স্থান, দর্শকরা ছবি দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকেল চারটায় দৃকপাঠ ভবনের সামনে থেকে ছোট আকারের একটি উদ্বোধনী শোভাযাত্রা দশতলা ভবনে প্রবেশ ও প্রদক্ষিণ করে ছাদে গিয়ে শেষ হয়।

এবার করোনাকালের কারণে অন্যান্য দেশের অংশগ্রহণকারীরা সরাসরি অংশ নিতে পারছেন না। একইসাথে স্বশরীরে দেশীয় দর্শকের উপস্থিতিও থাকছে সীমিত। সীমিত পরিসরে স্বশরীরে প্রদর্শনীর দেখার সাথে সাথে ডিজিটাল উপায়ে আন্তর্জাতিক ও দেশীয় দর্শকের কাছে পৌঁছে দেয়া হচ্ছে ভার্চুয়াল প্রদর্শনী ও অন্যান্য অনলাইন আয়োজন।

 

সব মিলিয়ে ৭৫ জন শিল্পীর কাজ নিয়ে মোট ৮ টি প্রকল্পে সাজানো হয়েছে এবারের ছবি মেলা। এই ৮ টি প্রকল্প হলো: লিমিটস, দ্য বেল উইথ অ্যা স্মাইল, উইশিং ট্রি, ছবি মেলা ফেলোশিপ ২০২১, ফ্রোজেন সং,  ক্রসরোডস কালেক্টিভস ইন্টারভেনশন, বাবা বেতার ও  ছাপাখানা আর্কাইভ।

দক্ষিণ এশিয়ার ১৪ জন শিল্পীর কাজ প্রচারিত হচ্ছে ‘[অফ] লিমিটস’ প্রজেক্ট শিরোনামে। এটি  ছবি মেলার সবচেয়ে বড় গ্রুপ প্রদর্শনী। এখানে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে আছে কাশ্মির প্রশ্ন, ভারতের নানা আন্দোলন, সিলেটের এথনিক গ্রুপ, বর পরং নামের আদিবাসী বইয়ের পাঠ, নেপালের পাহাড়ের কমিউনিটি এবং পাকিস্তানের আহমদীয়াদের সমস্যাসহ নানা বিষয়ের উপর করা কাজ।

প্যানডেমিকের আগে এই বিষয়গুলো সকলের মনোযোগে থাকলেও প্যানডেমিকের মধ্যে হারিয়ে যেতে দেখা যায় এমনি নানা গুরুত্বপূর্ণ ইস্যুকে। হারিয়ে যাওয়া ইস্যুর পাশাপাশি ছবি মেলায় এবার রয়েছে বাংলাদেশের শিল্পী মাহমুদ হোসেইন অপু, সালমা আবেদীন পৃথি, সমারী চাকমা ও নাঈম মোহাইমেনসহ অন্যান্যদের প্যানডেমিকের উপর করা কাজ।

এবারের ছবি মেলা কেবল আলোকচিত্র নয়, বহুমাত্রিক মাধ্যমের শিল্পীদের কাজে হয়েছে বৈচিত্রময়। আলোকচিত্রের পাশাপাশি চিত্রকর্ম, চলচ্চিত্র, ইন্সটলেশন, ভাস্কর্য, ভিডিও সাউন্ড,  প্যানেল আলোচনা, গানের অনুষ্ঠান, অডিও বেতার সম্প্রচার,  অ্যানিমেশন, অস্থায়ী স্টুডিওসহ নানা মাধ্যমে কাজ করা শিল্পীদের মধ্যে সেতুবন্ধনের উদ্যোগ নিয়েছে ছবিমেলা।

করোনা মহামারী কালে নতুন ভার্চুয়াল বাস্তবতাকে বিবেচনায় এনে এবারের ছবি মেলায় ডিজিটাল উপস্থাপনা বিশেষ গুরুত্ব পেয়েছে।

একজন নারী ছবি প্রদর্শনীতে দেখছেন, কালো-সাদা ফটো ও আর্টওয়ার্কের পাশে দাঁড়িয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ করোনাকালে সদ্য প্রয়াত স্থপতি বশিরুল হক এবং প্রয়াত বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী শিল্পী সাইদা খানম স্মরণে প্রদর্শনীতে এবার তাদের কাজ বিশেষ স্থান পেয়েছে। বশিরুল হকের তৈরী স্থাপত্য ডিজাইনের ছবি ও অন্যান্য কাজ নিয়ে গবেষণাধর্মী কাজ ‘উইশিং ট্রি’ নামের কাজটি রয়েছে ছবি মেলায়। সাইদা খানমের আমৃত্যু করা কাজের অংশ নিয়ে প্রদর্শিত হচ্ছে ‘দ্যা র‌্যাবেল উইথ অ্যা স্মাইল’।

বরাবরের মতো ছবিমেলায় এবার ফেলোশিপ বা বৃত্তি দেয়া হয়েছে ১৪ জন তরুণ শিল্পীকে। জীবনান্দ দাশের কবিতা ‘বোধ’ এর অনুপ্রেরণায় নির্দেশক ও কিউরেটর জিহান করিম ফেলোদের কাজটির টাইটেল দিয়েছেন ‘বোধ’।

Tags: ২১ ফেব্রুয়ারিঅ্যানিমেশনগানের অনুষ্ঠানচলচ্চিত্রচিত্রকর্মফেব্রুয়ারিভাস্কর্যলিড বিনোদনশূন্য
Previous Post

উইকেট পড়তে ভুল করেছে বাংলাদেশ!

Next Post

আলোচনায় ‘মিস ইন্ডিয়া রানার্স আপ’ মান্য সিং

Next Post

আলোচনায় ‘মিস ইন্ডিয়া রানার্স আপ’ মান্য সিং

বাংলাদেশের একজন রাজনীতিবিদ সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আল জাজিরার অপপ্রচারের নেপথ্যে কারা বের হচ্ছে: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT