চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুকুর থেকে আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
12:12 অপরাহ্ন 06, ডিসেম্বর 2016
in অপরাধ, টাঙ্গাইল
A A
SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রথম শ্রেণির ঠিকাদার ফরিদ উদ্দিন আহমেদকে গলা কেটে হত্যা করেছে দুর্বত্তরা।

সোমবার রাতের কোনো এক সময় হত্যার পর তার লাশ ফেলে দেয়া হয় বাড়ির পাশের পুকুরে। সে উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই গ্রামের আব্দুল মজিদ মাস্টারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভারই গ্রামের আব্দুল মজিদ মাস্টারের ছেলে ফরিদ উদ্দিন স্থানীয় কাগমারি পাড়া এলাকার একটি ডালের ফ্যাক্টরিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো ফরিদ উদ্দিন সোমবার সকালে বাড়ি হতে তার কর্মস্থলে চলে যায়। পরে ওইদিন রাতে সে আর বাড়ি ফিরেনি।

মঙ্গলবার সকালে তার লাশ বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা তার বাড়ির লোকজনদের খবর দেয়। এসময় বাড়ির লোকজন দৌড়ে গিয়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।

ফরিদ উদ্দিনের কর্মস্থল কাগমারি পাড়া এলাকার চায়ের দোকানদারসহ একাধিক দোকানদার জানান, ফরিদ রাত ১০ টা পর্যন্ত বাজারেই অবস্থান করে। সবার সাথে বসে চা খেয়েছে এবং আড্ডা দিয়েছে। ১০ টার পর আর আমরা তাকে দেখতে পাইনি।

হত্যার বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোস্তফা কামাল বলেন, আওয়ামী লীগের সাবেক নেতা ফরিদ উদ্দিনকে সোমবার রাতের কোনো এক সময় কে কারা গলা কেটে হত্যা করেছে। আমরা ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছি।

লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: টাঙ্গাইলহত্যা
Previous Post

এই ছবিটা আপনাকে কাঁদাবে না

Next Post

শাকিব খানের সঙ্গে কলকাতার কোয়েল মল্লিক

Next Post

শাকিব খানের সঙ্গে কলকাতার কোয়েল মল্লিক

টস জিতে ফিল্ডিংয়ে রাজশাহী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT