চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের সংস্কৃতি-বিষয়ক উপকমিটির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:21 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, রাজনীতি
A A
আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি-বিষয়ক উপকমিটির পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

উপকমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মঞ্চসারথি আতাউর রহমান, সিমিন হোসেন রিমি এমপি, সদস্য সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি’র নেতৃত্বে উপকমিটির সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে চেয়ারম্যান আতাউর রহমান বলেন, বাঙালি সংস্কৃতির অগ্রযাত্রাকে গতিশীল করার প্রত্যয় নিয়ে আমরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি।

উপকমিটির অন্যতম সদস্য সিমিন হোসেন রিমি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই কাজ করে যাব।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেন, বাংলা ও বাঙালির সকল অর্জনের প্রধান পুরুষ বঙ্গবন্ধু আমাদের রাজনীতির দীক্ষাগুরু। তার প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা ভবিষ্যতের এগিয়ে যেতে চাই।

সদস্য সচিব ও আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় সিক্ত অসাম্প্রদায়িক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে কাজ করে যাব। জাতির পিতার প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমাদের যাত্রা শুরু করলাম। তিনি উপকমিটির সকল সদস্য ও সংবাদকর্মীদের প্রতিও ধন্যবাদ জানান।

উল্লেখ্য যে, উপকমিটির প্রায় সকলেই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tags: অসীম কুমার উকিলআওয়ামী লীগ
Previous Post

কক্সবাজার-বান্দরবান চষে বেড়াচ্ছেন ‘ভ্লগার’ ইমন!

Next Post

জঙ্গিপনা প্রচারকে সমর্থন কোন রাজনীতি?

Next Post
নিরীহ মানুষদের উপর অস্ত্রধারী জঙ্গিদের প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গিপনা প্রচারকে সমর্থন কোন রাজনীতি?

জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশদ্বার, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৩০ শিক্ষার্থী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT