চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডুব’ এ মুগ্ধ ভারতীয় দর্শক: রিভিউতেও প্রশংসা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2021
in বিনোদন
A A
ডুব সিনেমার দৃশ্য, দুই চরিত্রের মধ্যে সংলাপ, নাটকীয় পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় পর্দায় মুক্তির প্রায় চার বছর পর আবারও আলোচনায় মোস্তফা সরয়ার ফারুকীর ছবি ‘ডুব’। কারণ ছবিটি এবার স্ট্রিমিং হয়েছে আন্তর্জাতিক ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে। নতুন করে মুক্তির পর বাংলাদেশের দর্শকদের পাশাপাশি ভারতীয় দর্শকরাও ছবিটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। কারণ এই ছবির কেন্দ্রীয় চরিত্রে যেমন অভিনয় করেছেন ভারতীয় সিনেমার মেধাবী অভিনেতা ইরফান খান, তেমনি সিনেমার নির্মাতা হিসেবে আছেন মোস্তফা সরয়ার ফারুকী! ফলে ‘ডুব’ নিয়ে ভারতীয় মিডিয়াতেও হচ্ছে আলোচনা।

৫ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে ‘ডুব’ মুক্তির পর ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো গুরুত্বসহকারে খবর প্রকাশের পাশাপাশি সিনেমাটির রিভিউও প্রকাশ করছে। এরমধ্যে সোমবার বিকেলে টাইমস অব ইন্ডিয়া ছাপিয়েছে ‘ডুব’ এর রিভিউ। যা লিখেছেন চন্দ্রিমা পাল। মুক্তির চার বছর পর আলোচনায় আসা ‘ডুব’ এর নতুন দর্শকদের কথা বিবেচনা করে সেই রিভিউটির বাংলা অনুবাদ প্রকাশ করা হলো:

ইরফান খানের অসাধারণ অভিনয় মেধা দেখার জন্য ‘ডুব’ দেখা উচিত ভক্তদের। বাংলাদেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব-নো বেড অব রোজেস’ মুক্তি পেয়েছে ২০১৭ সালে।

বাংলাদেশি সিনেমা 'ডুব' এর দৃশ্য, ভারতীয় দর্শকদের প্রশংসা. Channel i News - চ্যানেল আই নিউজ শোনা গিয়েছিল জনপ্রিয় ঔপন্যাসিক, নির্মাতা, নাট্যকার হুমায়ূন আহমেদের জীবন অবলম্বনে তৈরি হয়েছে ‘ডুব’। কিন্তু মোস্তফা সরয়ার ফারুকী সবসময়েই বলেছেন এটা ফিকশন, কারো জীবন অবলম্বনে তৈরি হয়নি।

‘ডুব’ ছবিটি হালকা মেজাজের নয়, সম্পর্কের জটিলতার গল্প। কখনও নীরব আবার কখনও কঠিন কিংবা সংক্ষিপ্ত ফ্রেমে ছবির গল্প ফুটিয়ে তোলা হয়েছে।

ঢাকার তারকা নির্মাতা জাভেদ হাসানের মধ্যবয়সের সংকট দেখানো হয়েছে। দুই সন্তানের বাবা, বিবাহিত জীবনের সেরা সময়গুলো শেষ হয়ে যাওয়ার অনুভূতি নিয়ে দিন কাটাচ্ছেন। এর মাঝে তিনি সম্পর্কে জড়িয়ে পড়েন মেয়ের ক্লাসমেট নিতুর সঙ্গে। খবরটি মিডিয়ায় জানাজানি হয়ে যায়।

প্রকৃতির মাঝে শিশুদের হাসি ও খেলা, বাংলাদেশের সংবাদ ও বিনোদনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ জাভেদ এবং মায়ার বিবাহিত সম্পর্ক ভেঙে যায়, বাবা হিসেবেও বিচ্ছিন্ন হয়ে যান সন্তানদের থেকে। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বিষয়টি দর্শক অনুভব করতে পারেন ক্যামেরার কাজের মাধ্যমে। কখনও জানালা দিয়ে, কখনও পর্দার পেছন থেকে, বারান্দা এবং কাছের শাখাপ্রশাখার মাঝে ধরা হয় ক্যামেরা। কোনো দৃশ্যে দেখা যায় উত্তপ্ত বাক্য বিনিময়, আবার কোনো দৃশ্যে হেঁটে বের হয়ে যাওয়া। বিবাহ বহির্ভূত সম্পর্কের ঝড়ের প্রভাব পড়ে জাভেদের সন্তানদের ওপর, বিশেষ করে মেয়ে সাবেরির ওপর।

নির্মাতা মনোযোগ দিয়েছেন ছবির অভিনয় শিল্পীদের শরীরের ভাষায়। যখন বাবা বাড়ি থেকে বের হয়ে যায়, তখন মেয়ে বাবার পেছনে ছুটে আসে বাবার চাওয়া পানির গ্লাস নিয়ে। বাবার উপহার ফিরিয়ে দেয় ছেলে।

প্রকৃতির মাঝে দুইজনের হাস্যোজ্জ্বল মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং বিয়ে বিচ্ছেদের গল্প সিনেমায় ফুটিয়ে তোলা বেশ কঠিন। কারণ এটা শুধু স্বামী-স্ত্রীর বিষয় নয়, বাবা-সন্তানের সম্পর্কও দেখাতে হয় কোনো পক্ষ না নিয়ে। মোস্তফা সরয়ার ফারুকী সেটি করার চেষ্টা করেছেন। চিরচেনা বাড়ি থেকে জাভেদ যখন বের হয়ে আসেন, তখন তিনি প্রেমিকাকে বিয়ের সিদ্ধান্ত নেন এবং ছেড়ে আসা পরিবারের শূন্যতা পূরণ করতে সন্তানের বাবা হন। তবে জাভেদ সুখ খুঁজে পেয়েছিলেন কিনা তা জানা যায় না শেষ পর্যন্ত।

দুঃখজনক এই ঘটনায় কেউই জিতে না শেষ পর্যন্ত। কিন্তু দর্শক অনুভব করতে পারে সন্তানদের হতাশা এবং কষ্ট।

জাভেদ চরিত্রে ইরফান খান দর্শকদের কাঁদাতে পেরেছেন। কিন্তু নুসরাত ইমরোজ তিশা এবং পার্নো মিত্রের মতো প্রাপ্তবয়স্ক দুই অভিনেত্রীকে স্কুল ছাত্রীর চরিত্রে কিছুটা বেমানান লেগেছে।

‘ডুব’ ছবিটি দেখা শুরু করলে ধীরে ধীরে কাহিনীর ভেতরে ঢুকে দর্শক। ছবি দেখতে বসে এর শান্ত ছন্দের সাথে খাপ খাইয়ে নিলে, ছবির গল্পে ডুবতে শুরু করবে দর্শক।

পরিচালনা: ৩.৫/৫
সংলাপ: ৩.৫/৫
চিত্রনাট্য: ৩.৫/৫
মিউজিক: ৩.৫/৫
ভিজ্যুয়াল অ্যাপিল: ৪

Tags: ইরফান খানটাইমস অব ইন্ডিয়াডুবতিশানুসরাত ইমরোজ তিশানেটফ্লিক্সপার্ণো মিত্রবলিউডমোস্তাফা সরয়ার ফারুকীরিভিউরোকেয়া প্রাচীলিড বিনোদনসিনেমাহুমায়ূন আহমেদ
Previous Post

বাবা হারালেন অভিনেত্রী তারিন জাহান

Next Post

কক্সবাজার-বান্দরবান চষে বেড়াচ্ছেন ‘ভ্লগার’ ইমন!

Next Post
ইমন ক্যামেরা ধরে ভিডিও তৈরি করছেন, কক্সবাজার-বান্দরবান ভ্রমণে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার-বান্দরবান চষে বেড়াচ্ছেন 'ভ্লগার' ইমন!

আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সংস্কৃতি-বিষয়ক উপকমিটির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT