চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনের বার্তায় রোনালদোর ‘অবসর’ ইঙ্গিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:36 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2021
in ফুটবল, স্পোর্টস
A A
পরিবারের সঙ্গে জন্মদিনের কেক ও গিফটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেখতে দেখতে পার হয়ে গেলো ৩৬টি বসন্ত, শুক্রবার ৩৭তম বছরে পা দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বেশিরভাগ ফুটবলার যেখানে এই বয়সে চিন্তায় থাকেন বুটজোড়া তুলে রাখার সেখানে রোনালদোর প্রতিশ্রুতি, নিজের শতভাগটা দেওয়ার। বললেন, যতদিন মাঠে নামছেন, দেবেন তার সেরাটাই। আবার ইঙ্গিতও দিলেন, মাঠের ক্যারিয়ার খুব দ্রুতই ছোট হয়ে আসছে তার।

শুক্রবার ইনস্টাগ্রাম পোস্টে নিজের ২০ বছরের ফুটবল ক্যারিয়ারকে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করেছেন পর্তুগিজ মহাতারকা। বান্ধবী, সন্তানদের সঙ্গে জন্মদিন পালনের ছবি পোস্ট করে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন ভক্তদের।

ইনস্টাগ্রামে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী লিখেছেন, ‘৩৬ বছর বয়স, অবিশ্বাস্য। মনে হচ্ছে যেন সবকিছু গত কালকে শুরু হয়েছে। কিন্তু ভ্রমণ এরই মধ্যে সম্পন্ন যার প্রতিটিতে আছে অসংখ্য রোমাঞ্চকর অভিযান ও স্মৃতি। আমার প্রথম বল, প্রথম দল, প্রথম গোল… সময় চলে যায়।’

‘মাদেইরা থেকে লিসবন, লিসবন থেকে ম্যানচেস্টার, ম্যানচেস্টার থেকে মাদ্রিদ, মাদ্রিদ থেকে তুরিন। আমি আমার সর্বস্ব নিংড়ে দেব, সবসময় নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করেছি। কখনো পেছনে ফিরে তাকাইনি, চেষ্টা করেছি সেরাটাই বের করে আনার। এর বিনিময়ে আপনারা দিয়েছেন আপনাদের ভালোবাসা, শ্রদ্ধা, শর্তহীন সমর্থন। আপনাদের প্রাপ্তিটুকু কখনই পরিশোধ করতে পারিনি। আপনাদের সমর্থন ছাড়া কখনোই আজ এই পর্যায়ে আসা হতো না।’

৩৭ বছরে পা দিয়েও নিজের সেরাটাই ঢেলে দিচ্ছেন রোনালদো, জুভেন্টাসের হয়ে সবশেষ ২৩ ম্যাচে করেছেন ২২ গোল। এমন ফর্ম নিয়েও নিজের শেষের ঘণ্টা শুনতে পাচ্ছেন পর্তুগিজ মহাতারকা। ইনস্টাগ্রামে ইঙ্গিত রইলো সেটাই।

‘আমি আমার ৩৬তম জন্মদিন আর ফুটবল ক্যারিয়ারের ২০তম পূর্তি পালন করছি ঠিকই তবে এই প্রতিজ্ঞা করতে পারছি না যে আরও ২০ বছর আমাকে মাঠে দেখা যাবে। তবে এই প্রতিজ্ঞা করতে পারি যতদিন চালিয়ে নিজের সেরাটাই দিয়ে যাবো।’

রোনালদোকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে তার ক্লাব জুভেন্টাসও। পর্তুগিজ ফরোয়ার্ডের একটি ভিডিও পোস্ট করে ইতালিয়ান জায়ান্টরা লিখেছে, ‘শুভ জন্মদিন সিআর সেভেন। জীবন্ত প্রমাণ যে বয়স কেবলই একটা সংখ্যা।’

Tags: ক্রিস্টিয়ানো রোনালদোলিড স্পোর্টস
Previous Post

রাধামাধবের গল্পে সিনেমা ‘ইস্কাবন’, ঝাড়গ্রামে শুটিং শুরু

Next Post

চাষা আজিজের নতুন চমক, ৩ একরে সমৃদ্ধ কুলবাগান

Next Post
চাষা আজিজের নতুন চমক, কৃষি কাজে উৎসাহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চাষা আজিজের নতুন চমক, ৩ একরে সমৃদ্ধ কুলবাগান

এচিং আর্ট কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্টুডিও ৪৮’ এর আয়োজনে সপ্তাহব্যাপী এচিং আর্ট কর্মশালা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT