চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামরিক জান্তার বিরুদ্ধে মিয়ানমারে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:12 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে অংশগ্রহণকারী তরুণরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের প্রধানতম শহর ইয়াঙ্গুনে সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে শত শত মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে। বিক্ষুদ্ধ জনতা মনে করে সামরিক জান্তাকে সরিয়ে শিগগিরই মিয়ানমারে গণতান্ত্রিক শাষন ফিরে আসবে। তারা অবরুদ্ধ নেত্রী অং সান সুচিরও মুক্তি দাবি করে।
সামরিক জান্তা সাধারণ মানুষের মধ্যে যোগাযোগে প্রতিবন্ধকতা তৈরি করতে ফেসবুক, টুইটারের মতো সামাজিক মাধ্যমগুলো বন্ধ করে দিলেও রাজপথে জড়ো হচ্ছে সাধারণ মানুষ।
মিয়ানমারের অন্যতম প্রধান ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান টেলিনর জানিয়েছে, পরবর্তী নির্দেশ প্রদান পর্যন্ত দুটি সাইট বন্ধ রাখতে বলা হয়েছে।

সামাজিক মাধ্যম বন্ধ কেন?
মিয়ানমারের সামরিক জান্তা পর্বেক্ষণ করে দেখেছে, ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের কথা মানুষ ফেসবুক থেকেই প্রথম জেনেছে। যেকোন তথ্য বা সংবাদ সংগ্রহের প্রাথমিক উৎস হয়ে উঠেছে ফেসবুক। এর তিন দিন পর দেশে স্থিতিশীলতা রক্ষার অজুহাতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে ফেসবুক বন্ধ করার নির্দেশ দেয়া হয়।

ফেসবুক বন্ধ করার পর মানুষ তথ্য জানতে ঝুঁকে পড়ে টুইটার এবং ইনস্টাগ্রামের দিকে। সাধারণ মানুষ সামরিক অভ্যুত্থানের বিপক্ষে মত প্রকাশ করতে থাকে। এর পর শুক্রবার রাত দশটা থেকে টুইটার, ইন্সটাগ্রামও বন্ধ করে দেয়া হয়েছে। সামরিক শাসকের পক্ষ থেকে বলা হচ্ছে, এসব সামাজিক মাধ্যমে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সে কারণে এগুলো বন্ধ করা হয়েছে।

মিয়ানমারের সামরিক সরকারের এসব পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নরওয়ের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিনর। এ ধরণের প্রতিবন্ধকতায় সাধারণ মানুষের বাক ও মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করা হচ্ছে বলে মনে করে টেলিনর।
টুইটারের মুখপত্র বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়ে গণমানুষের যোগাযোগে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। তাছাড়া জনতার মত প্রকাশও কঠিন হয়ে পড়ছে।

জনতা গণতন্ত্রের দাবিতে মাঠে নামলেও মিয়ারমারের সামরিক জান্তা দাবি করছে, সেখানে স্থিতিশীলতা বিরাজ করছে। কিন্তু সাধারণের মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছে। থালা-বাটি বাজিয়ে, গাড়ির হর্ন বাজিয়ে, বিপ্লবী গান গেয়ে প্রতিবাদ জানাচ্ছে। এমনকি রাতভর চলছে বিক্ষোভ কর্মসূচী।

Tags: অং সান সু চিইনস্টাগ্রামটুইটারফেসবুকমিয়ানমারসামরিক জান্তা
Previous Post

৩০০ ছাড়িয়ে বাংলাদেশের লিড

Next Post

অভিনয় ছেড়ে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে কপিল জাভেরি

Next Post
শিশুদের সাথে এক ব্যক্তির ছবি, যারা সবাই হাসছে ও মজা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনয় ছেড়ে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে কপিল জাভেরি

বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সেঞ্চুরিতে তামিমকে ছাড়িয়ে চূড়ায় মুমিনুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT