চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে এবার টুইটার এবং ইনস্টাগ্রাম বন্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:04 পূর্বাহ্ন 06, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মিয়ানমারে প্রতিবাদকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তির দাবিতে র‍্যালি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতা দখলের পর মিয়ানমারের সামরিক জান্তা দেশটিতে স্থিতিশীলতা নিশ্চিতের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পর এবার মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটার এবং ছবি ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামের পরিষেবাগুলো বন্ধ করে দিয়েছে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দেশটির অন্যতম প্রধান ইন্টারনেট সরবরাহকারী টেলিনর নিশ্চিত করেছেন যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুটি সাইট বন্ধ থাকবে।

এর আগে মিয়ানমারের যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ফেসবুক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। দেশটিতে অন্তত আড়াই কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে।

গত সোমবার সকালে ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিন্টসহ বেশ কয়েকজনকে আটক করে দেশের ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী। দেশটির বড় শহরগুলোতে সৈন্যরা টহল দিচ্ছে এবং রাস্তাঘাট নীরব হয়ে পড়েছে। এর সঙ্গে জারি রয়েছে রাত্রিকালীন কারফিউ। ফোন ও ইন্টারনেট সংযোগ গত মঙ্গলবার সকাল থেকে চালু হলেও সব ধরনের সামাজিক মাধ্যম ব্লক রয়েছে। ফলে এসব মাধ্যম ব্যবহার করতে পারছে না সাধারণ মানুষ।

মিয়ানমারে ৫ কোটির বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে। সম্প্রতি সামরিক শাসনের বিরুদ্ধে লোকজন যেভাবে বিক্ষোভ করছে তার ছবি এবং ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় বিক্ষোভ-প্রতিবাদ আরো বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা থেকেই গুরুত্বপূর্ণ এই প্লাটফর্ম বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

Tags: মিয়ানমারমিয়ানমারের সামরিক জান্তা
Previous Post

রিয়ালের যে ‘অভিশপ্ত’ তালিকায় যোগ দেয়ার অপেক্ষায় হ্যাজার্ড

Next Post

ইউরোপীয় তিন কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

Next Post
রাশিয়ার পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ, ইউরোপীয় কূটনীতিকদের বহিষ্কার প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপীয় তিন কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের সিরিঞ্জ ও বোতল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT