চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ গোলের বুনো-রোমাঞ্চের শেষে সেমিতে বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:09 পূর্বাহ্ন 04, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা ম্যাচের পর উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষণে ক্ষণে রং বদলাল ম্যাচের ভাগ্য। দুলতে থাকল উল্লাস-হতাশার মাঝখানে। খেলা গড়াল অতিরিক্ত সময়ে। হারের মুখ থেকে শেষে বাজি জিতল বার্সেলোনাই। ৮ গোলের বুনো-রোমাঞ্চের শেষে গ্রানাডাকে হারিয়ে কোপা ডেল রের সেমিফাইনালের টিকিট কেটেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

দুর্দান্ত প্রত্যাবর্তনের ম্যাচে কোপা ডেল রের কোয়ার্টারে গ্রানাডাকে ৩-৫ গোলে হারিয়ে সেমিতে পা রেখেছে বার্সেলোনা। শেষ আটে নির্ধারিত সময়ের খেলা ২-২ থাকার পর অতিরিক্ত সময়ে ৫-৩ করে মাঠ ছাড়ে কাতালানরা।

বুধবার রাতে মেসি গোল পাননি। ম্যাচের ২৫ মিনিটে হলুদ কার্ড দেখেছেন বার্সা অধিনায়ক। তার এক মিনিট আগে দারুণ এক ফ্রি-কিক নিয়েছিলেন। সাফল্য আসতে আসতে পিছলে যায়। তার শট পোস্টে লাগে। নিজে গোল না পেলেও অবশ্য সতীর্থদের দিয়ে দারুণ সব গোল করিয়েছেন।

ম্যাচের ৩৩ মিনিটে লিড নেয় গ্রানাডা। মিডফিল্ডার কেনেডি স্বাগতিকদের আনন্দের সুযোগ করে দেন। তাতে প্রথমার্ধে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে উজ্জীবিত দলটি।

মধ্যবিরতির পর ফিরেই ব্যবধান দ্বিগুণ করে গ্রানাডা। ৪৭ মিনিটে গোলটি আনেন রবের্ত সলডাডো।

ম্যাচে ফিরতে মরিয়া বার্সার একের পর এক প্রচেষ্টা সাফল্যের খুব কাছে থেকে ব্যর্থ হতে থাকে। হার যখন চোখ রাঙাচ্ছে, তখন ৮৮ মিনিটে অ্যান্টনিও গ্রিজম্যান এক গোল শোধ করে দেন। বলের যোগানদাতা ছিলেন মেসি।

দু-মিনিট পর মেসির শট পোস্টে লাগলে হার বুঝি এলো এলো সময় সামনে। তার দু-মিনিট পর চমক। যোগ করা সময়ে সমতা ফেরান জর্ডি আলবা। মেসির বানিয়ে দেয়া বল গ্রিজম্যানের মাথা ঘুরে আলবার কাছে গেলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

ম্যাচে তখন মরো নয় মারো রোমাঞ্চ। সেটিতে প্রথম সাফল্য বার্সার। ১০০ মিনিটের সময় বার্সাকে লিড এনে দেন গ্রিজম্যান, এবার বলের যোগান দিয়েছিলেন আলবা।

কিন্তু তিন মিনিট পর গ্রানাডার ফেডে ভিকো পেনাল্টিতে সেই গোলও শোষ করে দেন। ডেস্তের একটি বাজে ফাউল সুযোগ করে দেয় স্বাগতিকদের।

ম্যাচের ১০৮ মিনিটে দুর্দান্ত ফর্মে থাকা ফ্রেঙ্কি ডি ইয়ং ফের লিড এনে দেন বার্সাকে। মেসির শট গোলরক্ষক ফিরিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। সুযোগ কাজে লাগান ডি ইয়ং।

তখন জয়ের সুবাস পেতে শুরু করেছে বার্সা। কিন্তু ম্যাচের রং ক্ষণে ক্ষণে যেভাবে বদলাচ্ছিল, নিশ্চিত হওয়া যাচ্ছিল না কী আছে সামনের মিনিটে! ১১৩ মিনিটে গ্রিজম্যানের এগিয়ে দেয়া বলে আলবা আরেকটি গোল করে সেই অনিশ্চয়তাই দূর করে দেন।

Tags: কোপা ডেল রেগ্রানাডাবার্সামেসিলিড স্পোর্টসসেমিফাইনাল
Previous Post

অনন্ত জলিলের ছবিতে ভারতীয় কবির সিং

Next Post

দু’বছরের কারাদণ্ড হতে পারে সু চির

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দু’বছরের কারাদণ্ড হতে পারে সু চির

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ প্যারাস উপসাগরে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পারস্য উপসাগর থেকে রণতরী ফিরিয়ে নিল যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT