চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বহিষ্কার ধুয়ে তামুক খাক, পাস করলে বুকে তুলে নিয়ে নাচবে’

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
11:29 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2021
in জনপদ, টাঙ্গাইল
A A
প্রফেসর মো. আবদুল্লাহ, বাংলাদেশি শিক্ষাবিদ ও গবেষক. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বহিষ্কার ধুয়ে তারা তামুক খাক, পাস করলে তো বুকে তুলে নিয়ে নাচবে’, এমন মন্তব্য করেছেন টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার হওয়া ইঞ্জিনিয়ার কেএম গিয়াস উদ্দিন।

কেএম গিয়াস উদ্দিন গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য। নারিকেল গাছ প্রতীক নিয়ে মেয়র পদে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।

বুধবার বিকালে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের সই এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

ইঞ্জিনিয়ার কেএম গিয়াস উদ্দিনকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অমান্য করে শৃঙ্খলা ভঙ্গ করে পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গোপালপুর পৌরসভায় বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র পদে অংশগ্রহণ করায় দল থেকে বহিষ্কার করা হলো।

বাংলাদেশের চ্যানেল আই অনলাইন থেকে প্রকাশিত সংবাদপত্রের চিঠি. Channel i News - চ্যানেল আই নিউজ এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক পরিচয়সহ দলীয় সকল পরিচয় প্রদান থেকে বিরত থাকার বিষয়টি উল্লেখ করা হয় চিঠিতে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: কেন্দ্রীয় নির্দেশনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইঞ্জিনিয়ার কেএম গিয়াস উদ্দিন কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ থেকে আওয়ামী লীগের সাথে তার কোন রাজনৈতিক ও সাংগঠনিক সম্পর্ক নেই।

বহিষ্কারের বিষয়ে কেএম গিয়াস উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন: আমি আগের থেকেই জানতাম আমাকে বহিষ্কার করা হবে। আর সেটা মেনে নিয়েই নির্বাচন করছি। চিঠি পাওয়া না পাওয়া কোন বিষয় না। যারা এটা করেছে তারা বহিষ্কার ধুয়ে ধুয়ে তামুক খাক। পাস করলে তো আবার বুকে তুলে নিয়ে নাচবে।

Tags: বহিষ্কার
Previous Post

লক্ষ্মীপুর সদর হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা

Next Post

অনন্ত জলিলের ছবিতে ভারতীয় কবির সিং

Next Post
অনন্ত জলিলের ছবিতে ভারতীয় কবির সিং, দুইজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অনন্ত জলিলের ছবিতে ভারতীয় কবির সিং

বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা ম্যাচের পর উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ গোলের বুনো-রোমাঞ্চের শেষে সেমিতে বার্সা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT