চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ান্নার মন্তব্যে ক্ষুব্ধ কঙ্গনা, কৃষকদের বললেন জঙ্গি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:37 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2021
in বিনোদন
A A
কৃষকদের প্রতিবাদে অংশগ্রহণকারী কৃষক ও নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভকারী কৃষকদের পাশে দাঁড়িয়েছেন বহু আন্তর্জাতিক তারকা। সম্প্রতি মার্কিন পপস্টার রিয়ান্নাও কৃষকদের সমর্থন জানিয়ে টুইট করেন।

আর এতেই বেজায় চটেছেন ভারতের তারকা অভিনেত্রী কঙ্গনা রানাউত। শুধু তাই নয়, পাল্টা টুইটে রিয়ান্নাকে ‘বোকা’ বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।

ভারতের কৃষকদের সমর্থনে টুইট করার কয়েক ঘন্টার মধ্যে কঙ্গনা পাল্টা টুইটে বলেন, “বোকা, চুপ করো।’’

রিয়ান্নাকে উদ্দেশ করে এই অভিনেত্রী আরো বলেন, আমরা তোমাদের মতো আমাদের দেশ বিক্রি করছি না! কেউ এসব নিয়ে কথা বলছে না, কারণ ওরা কৃষক নয়, ওরা আসলে সন্ত্রাসবাদী। যারা দেশ ভাগ করতে চাইছে। যাতে টুকরো টুকরো হয়ে যাওয়া আমাদের দেশের নিয়ন্ত্রণ নিতে পারে চীন এবং সেখানে চীনা উপনিবেশ গড়ে তুলতে পারে। ঠিক যেমনটা হয়েছে আমেরিকায়।

কঙ্গনা চটলেও রিয়ান্নার টুইটের প্রশংসা করে রি-টুইট করে বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা বিভিন্ন ইতিবাচক ইমোজি দিয়ে শেয়ার করেছেন।

একইসাথে অভিনেত্রী স্বরা ভাস্করও রিয়ান্নার টুইটে বিস্ময় প্রকাশ করে তাকে বিষয়টি নিয়ে সরব হওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে।

এছাড়াও গায়িকা শ্রুতি শেঠ এবং ফারাহ আলি খান টুইটটি ব্যাপক প্রশংসা করেছেন এবং শ্রুতি শেঠ রিয়ান্নাকে সমর্থন জানিয়ে টুইটে লিখেছেন, আমার মনে হয়, এখন আমরা এক আছি।

Tags: অভিনেত্রীআমেরিকাকঙ্গনা রানাউতপপস্টারবলিউডভারতরিচা চাড্ডারিয়ান্নাস্বরা ভাস্করহলিউড
Previous Post

৪ হাজার ৩৪৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’

Next Post

আইনপ্রণেতার আইনভঙ্গের প্ররোচনা

Next Post

আইনপ্রণেতার আইনভঙ্গের প্ররোচনা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাক্ষর জালিয়াতি: জামিন নিতে আসা করিমকে পুলিশে দিলেন হাইকোর্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT