চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের সামনে এখন শুধুই অন্ধকার

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
5:49 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2021
in সম্পাদকীয়
A A
রোহিঙ্গা-সমাবেশ

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের একদিন পর সেদেশে বসবাসরত প্রায় ৬ লাখ রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিকের শঙ্কা, রোহিঙ্গা অবস্থা আরও খারাপ হতে পারে। কেননা এরই মধ্যে ১ লাখ ২০ হাজার রোহিঙ্গা বন্দিশিবিরে জীবন কাটাচ্ছে। সেখানকার সাম্প্রতিক ঘটনাগুলো এমনই ইঙ্গিত দিচ্ছে।

জাতিসংঘের মুখপাত্র যখন রোহিঙ্গাদের নিয়ে এমন আশঙ্কা প্রকাশ করছেন, তখন মিয়ানমারের সার্বিক পরিস্থিতি নিয়ে সংস্থাটির নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসতে চলেছে। ধারণা করা হচ্ছে, নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্র রুদ্ধদ্বার বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করে পদক্ষেপ নেবে।

তবে বাংলাদেশ দেশসহ বিশ্বের অনেক রাষ্ট্রই রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের ভূমিকা নিয়ে সন্দিহান। কেননা ৩ বছর আগে যে কয়েক লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল, তাদেরকে ফেরাতে এখন পর্যন্ত শক্ত কোনো পদক্ষেপ সংস্থাটি নেয়নি। এমনকি নির্লিপ্ত থেকেছে বিশ্বের অন্য প্রভাবশালী রাষ্ট্রগুলোও।

আর এসব কারণেই ২০১৭ সালের আগস্ট থেকে বাংলাদেশকে কয়েক লাখ রোহিঙ্গার বোঝা বইতে হচ্ছে। আরও যে কতদিন সেই বোঝা বইতে হবে, কেউ তা নিশ্চিত করে বলতে পারছে না। বিশেষ করে সেনা অভ্যুত্থানের পর সেই প্রক্রিয়া আরও অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের মধ্যস্থতায় যে আলোচনা শুরু হয়েছে, তা সেনাশাসিত সরকারও এগিয়ে নেবে। সে জন্য তিনি মিয়ানমারের আগের সেনাশাসকদের উদাহরণ টেনেছেন।

আমরাও পররাষ্ট্রমন্ত্রীর কথায় আশা রাখতে চাই। অবশ্য এছাড়া আমাদের করারই বা কি আছে? গত ৩ বছরে আমরা দেখেছি চীনের মতো শক্তিশালী দেশ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে একাধিকবার আন্তর্জাতিক উদ্যোগের বিরুদ্ধে সরাসির অবস্থান নিয়েছে। এমনকি এখনো নিচ্ছে, ভবিষ্যতেও হয়তো নেবে।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি, স্টেট কাউন্সিলর অং সান সু চি এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের গ্রেপ্তার করেছে। সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছেন সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ মিন অং হ্লাইং। অতীত অভিজ্ঞতা বলে, সহজে তারা ক্ষমতা ছাড়বে না। যতই ১ বছরের কথা বলুক না কেন। এর আগেও তারা এমন করে ৬ দশক ক্ষমতায় থেকেছে।

সার্বিক বিবেচনায়, সত্যিকার অর্থেই এখন সবচেয়ে ঝুঁকিতে পড়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীই। বিশেষ করে যারা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। তাদের দেশে ফেরার উদ্যোগ এখন থমকে যাবে। কেননা যে সেনাবাহিনী তাদেরকে গণহত্যা, গণধর্ষণ, অগ্নিসংযোগের মুখে ফেলেছে, সেই সেনাবাহিনী রাষ্ট্রের সব ক্ষমতা দখলের পর রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে; তা অনেকেই মনে করেন না।

আমরা মনে করি, মিয়ানমারে সেনা অভ্যুত্থানে রোহিঙ্গাদের জীবনে অন্ধকার নেমে এসেছে। আর সেই অন্ধকার থেকে কবে মুক্তি মিলবে তাদের? সেটাই এখন দেখার বিষয়।

Tags: চীনজাতিসংঘজাতিসংঘ নিরাপত্তা পরিষদনিরাপত্তা পরিষদবাংলাদেশমিয়ানমারমিয়ানমারে সেনা অভ্যুত্থানরোহিঙ্গারোহিঙ্গা প্রত্যাবাসনসেনা অভ্যুত্থান
Previous Post

করোনাভাইরাস: মৃত্যুর সংখ্যা বেড়েছে

Next Post

বৃহস্পতিবার আসছে ‘ছক’ এর ট্রেলার

Next Post
ছক সিনেমার ট্রেলার প্রচার, নারী ও পুরুষের দৃশ্য, সিনেমা প্রোমোশন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার আসছে ‘ছক’ এর ট্রেলার

রোহিঙ্গা

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT