চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার সদর হাসপাতালে অগ্নিকাণ্ডে আটকা পড়েছেন অনেক রোগী

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:57 অপরাহ্ন 27, জানুয়ারি 2021
in কক্সবাজার, জনপদ
A A
অগ্নিকাণ্ডের ঘটনায় রোগীরা ও স্বজনরা হাসপাতালে অপেক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ জন আহত হয়েছেন। এখনও হাসপাতালের চতুর্থ তলায় আটকা পড়ে আছে অনেক রোগী। আগুন নিয়ন্ত্রণ ও আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনীর উল গীয়াস জানান: আজ বিকেল পৌনে পাঁচটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন হাসপাতালের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে থাকা রোগী ও তাদের আত্মীয় স্বজনদের মাঝে। এসময় দৌড়াদৌড়ি করে হাসপাতাল থেকে দ্রুত নামতে গিয়ে ৫০ জন আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেছে। এখনও চতুর্থ তলায় অনেক রোগী আটকা পড়ে আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

চতুর্থ তলায় আটকা পড়াদের উদ্ধার করতে ও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা।

Tags: অগ্নিকাণ্ডকক্সবাজার সদর হাসপাতালসদর হাসপাতাল
Previous Post

প্রথম টিকা নেওয়া রুনুকে ‘খুব সাহসী’ বললেন প্রধানমন্ত্রী

Next Post

চিন্তাও করতে পারিনি সেরা পাঁচে থাকব: মিরাজ

Next Post
বাংলাদেশি যুবক হাসিমুখে, কালো পোশাক পরা, পেছনে অন্ধকার পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

চিন্তাও করতে পারিনি সেরা পাঁচে থাকব: মিরাজ

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT