চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পীদের সাফল্যগুলো সেভাবে প্রচার হয় না: শাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:54 অপরাহ্ন 27, জানুয়ারি 2021
in বিনোদন
A A
শাকিবের হাসিমুখের ছবি, সাদা পোশাক ও sunglasses পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয়বারের মতো সেরা করদাতাদের তালিকায় নাম এসেছে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের। এর আগেও তিনি দুইবার (২০১৬-১৭, ২০১৮-১৯) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক সেরা করদাতা হয়েছিলেন।

সেরা কর দাতা হিসেবে এবছরও তালিকাতে নাম এসেছে বাংলা সিনেমার সফল অভিনেতা ও প্রযোজকের।

শাকিব খান মনে করেন, দেশের স্বার্থে ও সচেতন নাগরিক হিসেবে কর প্রদান করা দায়িত্ববোধের পরিচয়। অন্যান্য যারা করের আওতাভুক্ত তাদেরও নিয়মিত কর প্রদান করা উচিত।

বুধবার বিকেলে চ্যানেল আই অনলাইনের সাথে আলাপে শাকিব খান বলেন, দেশের বেশিরভাগ মানুষের মনে একটা ভ্রান্ত ধারণা, এ সেক্টরে (সিনেমা) কাজের মাধ্যমে হয়তো ভালো ক্যারিয়ার গড়া যায় না। কারণ, শিল্পীদের সাহায্য দরকার হলে যেভাবে ফলাও করে প্রচার হয় একইভাবে শিল্পীদের সাফল্যগুলো সেভাবে প্রচার হয়ে ওঠে না।

চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার শাকিব খান আরও বলেন, অন্যান্য মাধ্যমে কাজ করে যারা সফল হয়ে কর দিচ্ছেন, আমি সিনেমায় পেশা গড়ে একইভাবে কর দিচ্ছি। এটা আমার নিজের জন্য যেমন গর্বের বিষয়, তেমনি আমার সেক্টরের প্রতিটি মানুষের জন্য গর্বের। এখানেও ভালো কাজ করে প্রতিষ্ঠা পাওয়া যায় এবং সফল হওয়া সম্ভব। এতে করে মানুষের ভ্রান্ত ধারণা দূর হবে। পাশাপাশি পরবর্তী জেনারেশন যেন এ ব্যাপারটি মাথায় রাখে, এবং অনুপ্রাণিত হয়।

এর আগে দুইবার দেশের বাইরে শুটিংয়ে থাকায় ট্যাক্স কার্ড গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি শাকিব খান। তবে একবার অনুষ্ঠানের পর দেশে ফিরে ট্যাক্স কার্ড গ্রহণ করেছিলেন ঢালিউড কিং খান। তিনি বলেন, করোনার কারণে এবার যেহেতু দেশে আছি, আমি অবশ্যই অনুষ্ঠানে উপস্থিত থাকবো।

সেরা করদাতার হিসেবে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা ট্যাক্স কার্ড পাচ্ছেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ট্যাক্স কার্ড প্রাপ্তদের তালিকার গেজেট প্রকাশ করেছে। জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী সম্প্রতি ২০১৯-২০ করবছরে ব্যক্তিপর্যায়ে ৭৬, কোম্পানি পর্যায়ে ৫৩ এবং অন্যান্য ক্ষেত্রে ১২টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে এনবিআর।

বিনোদন জগতের মানুষদের মধ্যে এ বছর অভিনেতা/অভিনেত্রী ও গায়ক/গায়িকা বিভাগে শাকিব খান ছাড়াও সেরা করদাতা নির্বাচিত হয়েছেন বিদ্যা সিনহা মিম ও রাইসুল ইসলাম আসাদের। এছাড়া গায়ক/গায়িকা বিভাগে সেরা করদাতা হিসেবে পর্যায়ক্রমে নাম এসেছে তাহসান খান, মমতাজ বেগম ও শাহীন সামাদের।

নীতিমালা অনুযায়ী, ট্যাক্স কার্ডধারীদের সরকার বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ জানাবেন। যে কোনো ভ্রমণে সড়ক, বিমান বা জলপথে টিকিট পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। স্ত্রী-স্বামী, নির্ভরশীল পুত্র-কন্যা নিজেদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে কেবিন সুবিধা দেওয়া হবে তাদের।

Tags: অভিনয়অভিনেতাঅভিনেত্রীগায়কট্যাক্সতাহসানবিদ্যা সিনহা মিমবিনোদনমিমরাইসুল ইসলাম আসাদলিড বিনোদনশাকিব খানসেরা করদাতা
Previous Post

ডা. অরুপ রতন চৌধুরী ভ্যাকসিন নিচ্ছেন আজ

Next Post

ইরফান সেলিমের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

Next Post
ইরফান সেলিমের ছবি, জামিনের জন্য হাইকোর্টে রুলের শুনানি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরফান সেলিমের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

প্রধানমন্ত্রী করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT