চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নলছিটির ভোটে মেয়র পদে লড়তে পারবে স্বতন্ত্র প্রার্থী মাসুদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:08 অপরাহ্ন 26, জানুয়ারি 2021
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন স্বতন্ত্র প্রার্থী কে এম মাসুদ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতি আপিল বেঞ্চের দেয়া আদেশের ফলে এই প্রার্থী ভোটে লড়ার সুযোগ পাচ্ছেন।

গত ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশন ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনের প্রজ্ঞাপন জারি করেন। এরপর ৩১ ডিসেম্বর কে এম মাসুদ মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে এই প্রার্থীর মামলার তথ্যগত বিষয় দেয়া হয়নি বলে রিটার্নিং কর্মকর্তা কে এম মাসুদের মনোনয়ন পত্র বাতিল করেন।

সেই সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলও পরে না-মঞ্জুর হয়। এমন সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কে এম মাসুদ। সেই রিটের শুনানি করে গত ১৩ জানুয়ারি হাইকোর্ট রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত স্থগিত করে। সেই সঙ্গে কে এম মাসুদকে প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা বহাল রাখতে নির্দেশ দেয়া হয়।

তবে এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে গত ১৯ জানুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালত হাইকার্টের আদেশটি ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন।

পরবর্তীতে চেম্বার আদালতের আদেশ প্রত্যাহার চেয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে আবেদন করেন কে এম মাসুদ। অন্যদিকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

ওই দুই আবেদনের শুনানি নিয়ে আজ সর্বোচ্চ আদালত রাষ্ট্রপক্ষের আবেদনটি খারিজ করে হাইকোর্টের আদেশটি বহাল রাখেন।

আজ আদালতে মেয়ের প্রার্থীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. আক্তার রসুল (মুরাদ)। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

Tags: নির্বাচনপৌরসভাহাইকোর্ট
Previous Post

করোনাভাইরাস: মৃতের সংখ্যা কমেছে

Next Post

বছরে ১২ কোটি টাকায় গাবতলী ও মহাখালী বাস টার্মিনালের ইজারা

Next Post
নেতৃত্বাধীন কর্মকর্তারা গাবতলী ও মহাখালী বাস টার্মিনালের ইজারা চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরে ১২ কোটি টাকায় গাবতলী ও মহাখালী বাস টার্মিনালের ইজারা

আন্তর্জাতিক সম্মান দিবস ২০২১ উদযাপন, কর্মকর্তারা বৈঠকে বসেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই লাখ টাকার ওপরে সব কর ই-পেমেন্টে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT