চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার সিএনজি ড্রাইভার অপূর্ব, গ্যারেজ সামলান সাবিলা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:47 অপরাহ্ন 26, জানুয়ারি 2021
in বিনোদন
A A
রঙিন পোশাক পরা দুই শিশু, এক শিশু সানগ্লাস পরে অন্যটি লেখার কাজে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা আদায় করে নিচ্ছেন ছোটপর্দার তারকা অপূর্ব। এবার একটি নাটকে তাকে দেখা যাবে সিএনজি ড্রাইভারের চরিত্রে। যে নাটকে সিএনজি গ্যারেজের মালিক হিসেবে দেখা যাবে সাবিলা নূরকে!

বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে অপূর্ব-সাবিলার সেই নাটকটির নাম ‘টিপু সুলতানা’। সম্প্রতি শেষ হয়েছে এর শুটিং। সিএমভি’র ব্যানারে এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মহিদুল মহিম।

‘টিপু সুলতানা’র গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, নাটকের কেন্দ্রীয় চরিত্র টিপু একজন সিএনজি ড্রাইভার এবং গল্পের নায়িকা রিনা গ্যারেজের মহাজনের মেয়ে হিসেবে দায়িত্ব পালন করেন। নাম রিনা হলেও নিজেকে অতি সুন্দরী হিসেবে ভেবে নায়িকা কারিনা দাবি করেন!

অন্যদিকে ড্রাইভার টিপু একজন রাগী প্রকৃতির এবং যাত্রীদের সাথে তিনি সবসময় রেগে কথা বলেন। যার কারণে সব সময় ঝগড়াঝাঁটি লেগেই থাকে। অপরদিকে সিএনজি গ্যারেজে টাকা জমা দেয়া নিয়ে দায়িত্বরত রিনার সাথে টিপুর ঝগড়া চলতেই থাকে।

নির্মাতা মহিম বলেন, গল্পের এক পর্যায়ে একদিন ড্রাইভার টিপু গভীর রাতে একটি প্রেগন্যান্ট মহিলাকে সিএনজি-তে তুলতে অস্বীকার করে! এখান থেকেই মজার গল্পটি বাঁক নেয় সিরিয়াস দিকে। আমি আসলে বরাবরই নাটকের শেষে দর্শকদের একটি সিরিয়াস বার্তা দেয়ার চেষ্টা করি। এখানেই তাই আছে।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, বড় বাজেটের এই ভ্যালেন্টাইন স্পেশাল নাটকটি ফেব্রুয়ারির ২য় সপ্তাহে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মে।

Tags: অপূর্বচালকড্রাইভারনাটকলিড বিনোদনসাবিলা নূর
Previous Post

প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে, জানালেন প্রতিমন্ত্রী

Next Post

নিউ নরমাল জীবনে পোশাক শ্রমিক

Next Post
বাংলাদেশি নারী পোশাক শ্রমিক, চ্যানেল আই অনলাইন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ নরমাল জীবনে পোশাক শ্রমিক

ছাত্র অনলাইন ক্লাসে ল্যাপটপের মাধ্যমে শিক্ষাগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইন ক্লাস সম্পর্কে শিক্ষার্থীদের ভাবনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT