চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে আগুনে পুড়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

রুমন রেজা by রুমন রেজা
9:48 পূর্বাহ্ন 23, জানুয়ারি 2021
in - সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A
নিরাপত্তা কর্মীরা আগুনে পুড়ে নিহত পরিবারের জন্য তৎপর. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুতের কারণে সৃষ্ট আগুনে পুড়ে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পুর্বাচল উপশহরের ১১ সেক্টরের কুমারটেক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতেরা হলো- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকার মো. মাসুম (৪০), তার প্রতিবন্ধী স্ত্রী সিমা বেগম(৩২), প্রতিবন্ধী দুই ছেলে মো. রাসেল (১৭) ও রহমত উল্লাহ্ (১০)।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিয়াজ আহম্মেদ জানান, শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) অতিমাত্রার ভোল্টেজের তার ছিঁড়ে পল্লী বিদ্যুতের তারের ওপর পড়ে। স্পার্ক করে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে মাসুম মিয়ার টিনের ঘরের চালের ওপরে পড়ে। সঙ্গে সঙ্গে টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে অগ্নিকাণ্ড ঘটে। এসময় বসত ঘরে থাকা মাসুম মিয়া ও তার প্রতিবন্ধী দুই ছেলে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় এবং মাসুম মিয়ার প্রতিবন্ধী স্ত্রী সিমা আক্তার দগ্ধ হয়ে গুরুতর আহত হয়।

পরে সিমা বেগমকে দগ্ধ অবস্থায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মাসুমের বাড়ি পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশনের কাছে হওয়ায় মুহূর্তের মধ্যেই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহসিনুল কাদির জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটেছে। তাদের লাশ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tags: আগুনবিদ্যুৎমৃত্যুস্বামী-স্ত্রী
Previous Post

করোনাভাইরাস: বিশ্বব্যাপী সংক্রমণ থেকে সুস্থ ৭ কোটি

Next Post

করোনার নতুন ধরণ যুক্তরাজ্যের জন্য আরও মারাত্মক

Next Post
করোনা পরীক্ষার জন্য ল্যাবরেটরি সেটআপে চিকিৎসক ও গবেষকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার নতুন ধরণ যুক্তরাজ্যের জন্য আরও মারাত্মক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনে ৬৬ হাজার গৃহহীনকে ঘর দেওয়া দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT